1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
শিরোনাম :

মধুখালীতে পূর্বশত্রুতার জেরে ৫ বসতবাড়িতে হামলা,ভাংচুর-লুটপাট

  • Update Time : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৬০২ Time View

মধুখালীতে পূর্বশত্রুতার জেরে ৫ বসতবাড়িতে হামলা,ভাংচুর-লুটপাট

বিশেষ প্রতিবেদক।
ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামে পূর্ব শক্রুতার জের ধরে রবিবার বিকেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ৫টি বসত বাড়ীতে ভাংচুরের পাশাপাশি ১১টি গরু, ১টি মোটর সাইকেল, স্বর্নালংকার,কৃষিপণ্যসহ মূল্যবান জিনিষপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামের রইচ মোল্যা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রব মোল্যার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে ঘটনার দিন সকালে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। পরবর্তীতে বিকেলে রব মোল্যার নেতৃত্বে অর্ধ শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে রইচ মোল্যা ও তার ভাই নাসির মোল্যা, আবির মোল্যা, রেজাউল মোল্যা, আত্বীয় টুটুল মোল্যার বাড়ীতে হামলা চালায়। রইচ মোল্যা অভিযোগ করে বলেন, হামলাকারীরা ৫টি বাড়ীর ঘরের আসবাবপত্র সবকিছু ভেঙ্গে তছনছ করে দেয়। এছাড়া হামলাকারীরা ১১টি গরু, ১০ ভরি স্বর্নালংকার, নগদ ৬ লাখ টাকা, ১টি মোটর সাইকেল, ৪৫ বস্তা ধান, ৪০ বস্তা পেঁয়াজ, খাট, সোফাসেট, আলমারীসহ মূল্যবান জিনিষপত্র লুট করে নিয়ে যায়। রইচ মোল্যা জানান, হামলাকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ীর মহিলা ও শিশুদের মারধোর করে বাড়ী থেকে বের করে দিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। বর্তমানে প্রানভয়ে আমরা আত্বীয় স্বজনদের বাড়ীতে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আমরা বাড়ীতে গেলে ঘরে আগুন দিয়ে আমাদের পুড়িয়ে মারা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
এদিকে, সাবেক ইউপি সদস্য আব্দুর রব মোল্যা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, রইচ মোল্যার লোকজনই আমাদের আগে মারধোর করেছে। আহতদের পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে হয়তো হামলা চালাতে পারে। তবে লুটপাটের কোন ঘটনা ঘটেনি।
মধুখালী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি। অভিযুক্তদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati