1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
শিরোনাম :

সংবাদ সম্মেলন মুক্তিযোদ্ধা তালিকা থেকে রাজাকার-আলবদরদের বাদ না দিলে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান নিবেন না যুদ্ধকালীন কমান্ডার’

  • Update Time : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৬২৭ Time View

সংবাদ সম্মেলন
মুক্তিযোদ্ধা তালিকা থেকে রাজাকার-আলবদরদের বাদ না দিলে

মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান নিবেন না যুদ্ধকালীন কমান্ডার’

বোয়ালমারী  প্রতিনিধি ঃ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধীরা ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও অনেকে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। এমনকি যারা সে সময় মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, রাজাকার আলবদর তাদেরও অনেকের নাম মুক্তিযোদ্ধা তালিকায় এসেছে। তাছাড়া উপজেলা যাচাই বাছাই কমিটি যাদের ‘খ’ ও ‘গ’ নামঞ্জুর তালিকায় জামুকায় পাঠায়েছে তাদের নামও সারাদেশের সমন্বিত মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আর যারা উপজেলা যাচাই বাছাই কমিটির সুপারিশকৃত ‘ক’ মঞ্জুর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের নাম এখনো মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্ত হয়নি। এসব অভিযোগ নিয়ে ‘ক’ তালিকাদের গেজেটভুক্ত করা ও অমুক্তিযোদ্ধাদের গেজেট থেকে বাদ দেওয়ার দাবিতে বুধবার (১৯ মে) দুপুরে বোয়ালমারী থানা রোডের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেছেন যুদ্ধকালীন বোয়ালমারীর গোহাইলবাড়ি ক্যাম্পের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ। তিনি লিখিত বক্তব্যে বলেন, ৭১’র শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস মুক্তিকামী বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরেছিলো। সে সময় একদিকে ছিলো দেশ স্বাধীন করার শক্তি অপরদিকে ছিলো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। তিনি বলেন, বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের মো. সিরাজুল ইসলাম ও একেএম ফজলুর রহমান এর নাম আলবদর তালিকা, ১৯৭২ সালের বোয়ালমারী থানার মামলা নম্বর-১৩(৯), ১৯৭২)। এদের নামসহ আরো কয়েকজনের নাম আলবদরের তালিকায় জামুকার ওয়েবসাইডেও প্রকাশ হয়েছে। এছাড়া ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের মো. বজলুর রহমান ও চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের আবু দাউদ মোল্যা মুক্তিয্দ্ধু না করেও মুক্তিযোদ্ধা হয়েছেন। এসব লোকজন আবারো মুক্তিযোদ্ধা সমন্বিত তালিকায় কিভাবে অন্তর্ভূক্ত হয়? এ বিষয়ে বিষ্ময় প্রকাশ করে আলাউদ্দিন আহমেদ বলেন, ‘যতদিন মুক্তিযোদ্ধা তালিকা থেকে আলবদর, আলশামস ও রাজাকারদের নাম বাদ না দেওয়া হবে; এর আগে যদি আমার মৃত্যু হয় তাহলে আমাকে যেন রাষ্ট্রীয় সম্মানে দাফন করা না হয়’। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, ডেপুটি কমান্ডার সিদ্দিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা জহরুল হক, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলিম মোল্যা প্রমুখ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধাগনসহ বিভিন্ন ইউনিয়নের কমান্ডারবৃন্দ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati