1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র বোয়ালমারীতে গরীবের পুড়ে যাওয়া ঘর ২ লক্ষ টাকা খরচ করে বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ফরিদপুরের সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক জনশক্তি প্রশিক্ষণ কেন্দ্রর উদ্বোধন ফরিদপুরের চৌধুরী বাড়ির ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন এমপির ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ এবার ইয়াবাসহ গ্রেফতার ফরিদপুরে আলোচিত সিরাজ হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত ৬ দফা দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন
শিরোনাম :

তাম্বুলখানা বাজারের সার্বজনীন কালি মন্দিরে প্রতিমা ক্ষতি সাধন ও অলংকার চুরি

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৫৭৬ Time View

তাম্বুলখানা বাজারের সার্বজনীন কালি মন্দিরে প্রতিমা ক্ষতি সাধন ও অলংকার চুরি

নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরে একটি সার্বজনীন কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অলংকার চুরি করার ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতের কোন এক সময় ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা বাজারে এ ঘটনা ঘটে। ওই বাজারে ‘সার্বজনীন কালী মন্দিরথ নামে একটি প্রাচীন মন্দির রয়েছে। পাকা ভবন এবং সামনে গ্রিল দিয়ে আটকানো থাকে মন্দিরটি। মন্দিরের গেট ভেংগে গত সোমবার রাতে প্রতিমার ক্ষতি সাধন ও অলংকার চুরি করা হয়। ওই মন্দিরের সভাপতি প্রফুল্ল সরকার বলেন, এ মন্দিরটি শত বছরের পুরনো। এ মন্দিরে কালী, রক্ষা চন্ডী ও দুর্গা পূজার আয়োজন করা হয়। গত ৩ বৈশাখে (১৭ এপ্রিল) কালী ও রক্ষাচন্ডীর পূজা অনুষ্ঠিত হয়। পূজার পর প্রতিমা ওই মন্দিরেই রক্ষিত ছিল। তিনি বলেন, গত সোমবার দিবাগত রাতের কোন এক সময়ে অজ্ঞাত দুস্কৃতিরা  মন্দিরের গ্রিলের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে কালী প্রতিমা জিহ্বা ভেঙ্গে ফেলে। এছাড়া রক্ষা চন্ডির সিংহর মাথার ক্ষতি সাধারণ করে। দুস্কৃতিরা দুই প্রতীমার কান নাক থেকে অলংকার চুরি করে নেয় এবং পরিধেয় কাপড়ের ক্ষতি সাধন করে।
ফরিদপুর শহর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার কর্মকার বলেন, এ খবর শোনার পর জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ঘটনাটি খুবই ন্যক্কারজনক। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ চক্রকে সনাক্ত করা ও গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর একটি দল।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati