1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
শিরোনাম :

ভাঙ্গায় ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসায় আধুনিক ও সুসজ্জিত বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৬৫৭ Time View

ভাঙ্গায় ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসায় আধুনিক ও সুসজ্জিত বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ভাঙ্গা প্রতিনিধিঃ  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পল্লীবেড়ায় দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান  ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে সঠিক ভাবে  উপস্থাপনের  লক্ষ্যে”আধুনিক  বঙ্গবন্ধু কর্ণার ও ফটোগ্যালারী” শুভ উদ্বোধন  করা হয়েছে।বুধবার বিকেলে  কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের  আওতাধীন সব মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের সিধান্ত মোতাবেক  ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান। মাদ্রাসার অধ্যক্ষ আবু ইউছুফ মৃধার সার্বিক নির্দেশনায় গভার্নিং বডির সভাপতি মোঃ  আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান তার সংক্ষিপ্ত  বক্তব্যে বলেন, কোমলমতি শিক্ষার্থীরা বঙ্গবন্ধু কর্ণারে এসে জাতির জনক সম্পর্কে জানবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের  সঠিক ইতিহাস জানতে পারবে- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই চিন্তা হতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন।উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে অতি অল্প সময়ে আধুনিক ও সুসজ্জিত বঙ্গবন্ধু কর্ণার স্থাপনের জন্য অধ্যক্ষকে ধন্যবাদ জানান এবং এই বঙ্গবন্ধু কর্ণার উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের জন্য মডেল হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  মাদ্রাসার সভাপতি তার বক্তব্যে বলেন সুসজ্জিত বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করলেই আমাদের দ্বায়িত্ব শেষ হবে না বরং এই কর্নার হতে শিক্ষার্থীরা যাতে উপকৃত হতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে। অধ্যক্ষ আবু ইউছুফ মৃধা তার বক্তব্যে বলেন, উপজেলা নির্বাহী অফিসার স্যারের দিকনির্দেশনায় সবার সহযোগিতায় অতি অল্প সময়ের মধ্যে এই বঙ্গবন্ধু কর্ণারের কাজ নির্ধারিত তারিখের মধ্যে  সম্পন্ন করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এই মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে যাবে। পরবর্তীতে এই বঙ্গবন্ধু কর্ণার আরো আধুনিক ও সুসজ্জিত করে সজ্জিত করা হবে বলে  আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য যে, বঙ্গবন্ধু কর্ণারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম থেকে মৃত্যু  পর্যন্ত সংক্ষিপ্ত বর্ণনাসহ, বর্ণাঢ্য জীবন ধারাবাহিক আলোক চিত্র স্থাপন মাধ্যমে আকর্ষনীয় ভাবে উপস্থাপন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক অ্যালবাম  তৈরি করা হয়েছে। এছাড়া জাতীয় চার নেতা ও  শহীদ বীরশ্রেষ্ঠদের আলোকচিত্র স্থাপন  এবং আলোকচিত্রে নিচে সংক্ষিপ্ত বর্ণনায় তাদের জীবনী ও মহান স্বাধীনতায় তাদের অবদান উল্লেখ করা হয়েছে। কর্নারে বৃটিশ বিরোধী  আন্দোলন থেকে মহান স্বাধীনতা পর্যন্ত সকলের অবদান সচিত্র উল্লেখ করে সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ও ভিশনসমূহ  আলোচিত্রের মাধ্যমে উপস্থাপন,সৃজনশীলতার মাধ্যমে বঙ্গবন্ধু   কর্নার আকর্ষণীয় উপস্থাপনের সর্বাত্মক চেষ্টা করা হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati