1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শিরোনাম :

অভূক্তদের জন্য ফরিদপুর জেলা প্রশাসনের ফুডস্পট

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৫২১ Time View

অভূক্তদের জন্য ফরিদপুর জেলা প্রশাসনের ফুডস্পট

নিজস্ব প্রতিনিধি

কোভিড ১৯ এর প্রাদুর্ভাবে দরিদ্র, দুঃস্থ, ভাসমান, অস্বচ্ছল জনগনের জন্য খাদ্য সহায়তা স্বরূপ ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফুডস্পট করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ভাঙ্গা রাস্তার মোড়স্থ সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ 13 জুলাই ২০২১ খ্রিস্টাব্দ দুপুরে জেলা প্রশাসক অতুল সরকারের পক্ষ থেকে ফুডস্পট টি উদ্বোধন করা হয়। উদ্বেধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়।

আয়োজক ফরিদপুর জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, করোনার কারনে বিভিন্ন জরুরী কারনে যাদের শহরে আগমন অত্যাবশ্যকীয় হয় অথচ খাবারের কোন সংস্থান নাই; এরকম দরিদ্র, দুঃস্থ, ভাসমান, অস্বচ্ছল জনগনের জন্য এ ফুডস্পট করা হয়েছে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ডেকোরেশনের মাধ্যমে টেবিল চেয়ার স্থাপন করে সুন্দর পরিপাটি পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে। ওয়ান টাইম প্লেট ও ওয়ান টাইম গ্লাসে খাবার পরিবেশন করা হচ্ছে। জেলার ও জেলার বাইরে থেকে নানা জরুরী কারনে যেসব ব্যক্তি এসেছেন তাদের অনেকেই চলার পথে এখান থেকে খেয়ে নিচ্ছেন। প্রথম দিনে খিচুড়ি, সবজি, বিশুদ্ধ পানি খাবার হিসেবে প্রদান করা হচ্ছে।

সূত্র জানায়, করোনাকালীন জেলায় ত্রান সহায়তাসহ অন্যান্য সেবার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন ফুডস্পটে ৩০০ জনকে খাবার প্রদান করা হচ্ছে। প্রাথমিক ভাবে ১ টি স্পটে এ খাবার প্রদান করা হচ্ছে। চাহিদা ও পরিস্থিতি বিবেচনায় স্পটের সংখ্যা ও প্রদানের সংখ্যা বাড়ানো হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati