1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে মিঠা পানির কুমির ফরিদপুরে নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলামের যোগদান মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌ অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ফরিদপুরে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: নতুন ৯ রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৫৫৫ শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধ সুন্দর-এর আবির্ভাব তিথিতে বাগচরে শুভেচ্ছা বিনিময় করলেন নায়ার ইউসুফ বোয়ালমারীতে খাল পুনঃখননের উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ফরিদপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত
শিরোনাম :

ফরিদপুরের কোতয়ালী থানায় কর্মরত কনস্টেবল এর আকস্মিক মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৫৭১ Time View

ফরিদপুরের কোতয়ালী থানায় কর্মরত কনস্টেবল এর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরে কোতোয়ালি থানায় কর্মরত কনস্টেবলের আকস্মিক মৃত্যু হয়েছে ।
ফরিদপুর জেলা পুলিশ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফরিদপুর জেলার কোতয়ালী থানায় কর্মরত কনস্টেবল কবির হোসেন (৫৭), পিতা-মৃত আঃ রাজ্জাক, স্থায়ী ঠিকানাঃ সাং-বেজাড়া, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ মঙ্গলবার বেলা ১-৪৫ মিনিটে সময় কোতয়ালী থানার এসআই (নিঃ) কবির মোল্লার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরের মর্গে লাশ ডিউটি করার জন্য রওনা হন। বেলা অনুমান ১৪:১৫ ঘটিকার সময় আকস্মিক বুকের ব্যথায় অসুস্থ্য হয়ে পড়লে তাকে বেলা অনুমান ১৪:৩০ ঘটিকায় জেনারেল হাসপাতাল, ফরিদপুরের জরুরি বিভাগে ভর্তি করা হয়। জেনারেল হাসপাতাল, ফরিদপুরে ইসিজি মেশিন না থাকায় তাৎক্ষণিক ল্যাব এইড হাসপাতাল হতে ইসিজি মেশিন এনে তার ইসিজি করা হয়। অদ্য ১৩-০৭-২০২১ খ্রিঃ বেলা ১৬:০০ ঘটিকার সময় জেনারেল হাসপাতাল, ফরিদপুরের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিপ্রা ব্যানার্জী তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর কারণ সংক্রান্তে কর্তব্যরত চিকিৎসক মতামত প্রদান করেন যে, “Irreversible cardio- respiratory failure due to AMI”.

তার মৃত্যুতে পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় মৃত পুলিশ কনস্টেবল কবির হোসেন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একটি শোক বার্তা তার পরিবারের নিকট প্রেরণ করেছেন। ফরিদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা এর পক্ষ থেকে কনস্টেবল কবির হোসেন এর স্ত্রী মোসাঃ রুনু বেগম ও সন্তানসহ শোকসন্তপ্ত পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগীতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। অদ্য ১৮ ঘটিকায় মরহুমের জানাজার নামাজ ফরিদপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati