1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

জরাজীর্ণতায় সদরপুরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর 

  • Update Time : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৬৫০ Time View

জরাজীর্ণতায় সদরপুরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর 

সদরপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলা চত্ত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বছর গড়িয়ে গেলেও এসব জরাজীর্ণতা থেকে মুক্তি পাইনি শহীদ মিনার অঞ্চল। উপজেলার প্রানকেন্দ্রের শহীদ মিনারের সীমানা প্রাচীর জুড়েই বসেছে বিভিন্ন প্রজাতের বৃক্ষের হাট-বাজার।
এ বেহালদশা বছর গড়িয়ে গেলেও অসারনের নেই কোন উদ্যোগ গ্রহন স্থানীয় প্রশাসনের। কিছুদিন পূর্বেও শহীদ মিনারের সৌন্দর্য বর্ধনে এবং সুরক্ষিত করতে বেশ অর্থ দিয়ে সংস্কার করা হয় শহীদ মিনার প্রাচীর। রাতের আধঁার থেকে আলোকিত করতে শহীদ মিনার চত্ত্বর প্রাচীরের উপর বসানো হয় লাল সবুজ হলুদ নীল রংয়ের ল্যাম্পপোষ্ট বাতি। 
প্রাচীর ঘেষেই অবৈধভাবে গড়ে ওঠেছে বিভিন্ন প্রজাতের চারা বৃক্ষের হাট বাজার। অবাধে এসব গাছের চারা রাখার কারনে নষ্ট হয়ে যাচ্ছে ল্যাম্পপোষ্ট বাতিসহ সংস্কারের সামগ্রী। এছাড়াও শহীদ মিনারের মধ্যেই রয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর নির্মিত ম্যুরাল। দিনের আলো শেষ হতেই রাত শুরু হলে ঘোর অন্ধকারে নিমর্জ্জিত হয় শহীদ মিনার চত্ত্বর।   
সরজমিনে দেখা যায়, সদরপুর উপজেলার নার্সারী ব্যাবসায়ী মোঃ তৌহিদুল ইসলাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবাধে চারা গাছের ব্যবসা পরিচালনা করে আসছে শহীদ মিনার সীমানা অঞ্চলে। তার সাথে যোগাযোগ করা হলে তাকে ব্যাবসার স্থলে দেখা পাওয়া যায়নি। তার কর্মচারি জানান সে এখানে মাঝে মধ্যে আসেন। 
গাছের চারা অপসারন প্রসঙ্গে এলাকার বিভিন্ন মহল দাবি করেন শহীদ মিনার অঞ্চল সৌন্দর্য বর্ধনে দ্রুত এসব গাছের চারা গুলো অপসারন করা হোক। 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যেই আমি অবগত হয়েছি। আগামী দুইদিনের মধ্যেই এসব গাছগুলো সরিয়ে ফেলা হবে এবং শহীদ মিনার অঞ্চল সৌন্দর্যবর্ধন হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati