1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
শিরোনাম :

বোয়ালমারীতে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পাটের আবাদ

  • Update Time : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৯৪০ Time View

বোয়ালমারীতে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পাটের আবাদ

বোয়ালমারী প্রতিনিধি:
পাটকে বলা হয় সোনালি আঁশ । কিন্তু গত কয়েক বছর ধরে পাটের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকরা পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে এই অবস্থার পরিবর্তন হয়েছে। দেশে সোনালী আঁশ পাটে সুদিন ফিরতে শুরু করেছে। কৃষকরাও পাটের ভাল দাম পেয়ে আগ্রহী হয়ে উঠছে পাট চাষে।
গত বছর সোনালী ফসল পাটের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কৃষকরা পাট চাষে ঝুঁকেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় প্রকৃতি ও বাজার পাট চাষিদের অনুকূলে থাকায় উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা প্রতিবছর কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এবছর উপজেলায় ১৬ হাজার ৫৫৪ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৬০০ হেক্টর বেশি। এ বছর আবাদকৃত পাটগাছ কেটে কৃষকরা ইতিমধ্যে আঁশ পাট ঘরে তুলতে শুরু করেছে। এবার পাটের ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। কৃষকরা বর্তমান পাটের বাজার দর অনুযায়ী উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো লাভ পাচ্ছেন বলে জানিয়েছেন।
উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের কৃষক মোঃ বাবুল শেখ বলেন, ৩৩ শতকের এক বিঘা জমিতে পাট চাষ বাবদ বীজ,সার,কীটনাশক,পরিচর্যা ও আনুষাঙ্গিক খরচসহ রোদে শুকিয়ে তা ঘরে তোলা পর্যন্ত ১৩ থেকে ১৫ হাজার টাকার মতো খরচ হয়। আরেক কৃষক মোঃ মজিবর মোল্লা বলেন এবার উপজেলা কৃষি অফিস থেকে নতুন জাতের রবি-১ পাটের প্রদর্শনী পেয়েছি। এই পাটের ফলন ভালো এবং এই জাতের পাট অধিক খরাতেও পাতা তেলতেলে থাকে, সেচ কম লাগে।
বোয়ালমারী উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান, ২০২০-২১ অর্থবছরে এ উপজেলায় পাট আবাদ হয়েছে ১৬ হাজার ৫৫৪ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা পাট আবাদের লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৬০ হেক্টর থেকে ১ হাজার ৪৯৪ হেক্টর বেশি। তিনি আরও উল্লেখ করেন পাটের বীজ বপন ও পরবর্তী কিছুদিন খরা দেখা দেওয়ায় পাটের জমিতে কৃষকদের এবার ১-৩ টি অতিরিক্ত সেচ দিতে হয়েছে। তবে পরবর্তীতে বৃষ্টিপাত হওয়ায় পাটের ভালো ফলন হয়েছে এবং কর্তনকৃত পাট সহজেই জাগ দিতে পারছে। বাজারে পাটের দাম এরকম থাকলে পরবর্তীতে কৃষকগণ আরও ব্যাপকভাবে পাট চাষে উদ্বুদ্ধ হবে। কৃষকেরা যাতে পাট চাষে কোন সমস্যায় না পড়ে সেজন্য উপজেলা কৃষি অফিস সবসময় বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati