1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
শিরোনাম :

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার পাংশা থানা হতে অস্ত্র এবং বিপুল পরিমান ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক । ।

  • Update Time : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৭০৪ Time View

নিজস্ব প্রতিনিধি

বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজবাড়ী জেলার পাংশা থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা দল তৎপর হয়ে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ০৫/০৮/২০২১ইং তারিখ গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের গোয়েন্দা দল জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ীরা প্রচুর পরিমান ইয়াবাসহ রাজবাড়ী জেলার পাংশা থানাধীন ভট্টাচার্য গ্রামে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রাজবাড়ী জেলার পাংশা থানাধীন ভট্টাচার্য গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ আশরাফুজ্জান@আরিফ(৩৩), ০২। মোঃ মিন্টু মন্ডল(২৯), উভয় জেলা-রাজবাড়ী, ০৩। মোঃ মামুন শিকদার(৩১), জেলা-পিরোজপুরদেরকে আটক করেন। এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল, ৯,২০০ (নয় হাজার দুইশত) পিচ ইয়াবা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৯ টি সীমকার্ডসহ ০৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায় আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন সময় একে অপরের সহায়তায় সাধারণ এলাকাবাসীদেরকে অস্ত্রের হুমকি দেখিয়ে রাজবাড়ী জেলার পাংশা থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati