1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
শিরোনাম :

ভাঙ্গায় অপরিকল্পিত ভাবে পুকুর খনন করায় হুমকির মুখে পাকা সড়ক

  • Update Time : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৬৩২ Time View

ভাঙ্গায় অপরিকল্পিত ভাবে পুকুর খনন করায় হুমকির মুখে পাকা সড়ক

 ভাঙ্গা প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া-শিমুল বাজার সড়কের কররা নামক স্থানে  স্থানীয় প্রভাবশালী করিম খান কর্তৃক পাকা সড়ক ঘেষে অপরিকল্পিতভাবে পুকুর খননের কারনে অত্র এলাকার গুরুত্বপূর্ণ একমাত্র পাকা সড়কটি হুমকির মুখে পড়েছে।  উক্ত রাস্তাটির পাশের মাটি কেটে গভীর করার কারনে পাড় ভেঙ্গে ইতমধ্যেই পিচঢালা রাস্তার অংশ অনেকাংশে ফাটল ধরেছে। রাস্তার পাশের গাছপালা ভেঙ্গে পুকুরের গর্ভে হারিয়ে যাওয়ায় অরক্ষিত হয়ে পড়েছে। পীচঢালা অংশের নীচ থেকে মাটি সরে যাওয়ায় যে কোন সময় সড়কটি পুরোপুরি ভেঙে যাওয়ার আশংকা করছেন স্থানীয়রা।বন্ধ হয়ে যেতে পারে যানবাহন সহ কয়েক লক্ষ জনসাধারণের চলাচলের একমাত্র সড়কটি।স্থানীয়রা জানান,এই সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার ছোট ও মাঝাারীসহ ভারী যানবাহন চলাচল করে। অতিদ্রুত ক্ষতিগ্রস্থ সড়কটির সংস্কার ও মেরামত কাজ না করলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে বলে জানান তারা। স্থানীয় শাহীন হাওলাদার জানান, গতবছর শুকনো মৌসুমে স্থানীয় প্রভাবশালী করিম খান উক্ত সড়কের পাশে মাছ ও মুরগীর খামার করার জন্য পুকুরটি পূনরায় গভীর ভাবে খনন করেন।আমরা স্থানীয়রা তখন বাধা দেওয়ার চেষ্টা করি।কিন্ত তারা এলাকার প্রভাব শালী হওয়ায় আমরা বাধা দিয়েও কিছুই করতে পারিনি।তিনি আরও বলেন, তার এই অপরিকল্পিত ভাবে পুকুর খনন করার কারনেই আজকে আমাদের এই সড়কটি হুমকির মুখে পড়েছে। স্থানীয় আনোয়ার হোসেন বলেন, রাস্তার ক্ষতি হতে পারে বললে তিনি স্বেচ্ছাচারী  আচরণ করেন।  তিনি আরও বলেন, করিম খান কোন কিছুরই তোয়াক্কা করেননা। এলাকার অটোরিক্সা চালক সাইদুল ইসলাম বলেন, কয়েক লক্ষ লোকের যাতায়াতের একমাত্র সড়কটি দিয়ে বিভিন্ যানবাহন চলাচল করে। আমরা অটোরিক্সা চালকরা রাস্তা দিয়ে যাত্রী বহন করি। এতে জনগনের যাতায়াত সুবিধার পাশাপাশি অনেক লোকের রুটি রোজগারের ব্যবস্থা হয়। রাস্তাটি ভেঙ্গে পড়লে এলাকার লোকজন ভোগান্তিতে পড়বে। শাহিন হাওলাদাসহ কয়েকজন জানান,আমরা স্থানীয়রা গণস্বাক্ষর করে করিম খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ জমা দিয়েছি। ইউএনও মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি সরেজমিনে পরিদর্শন পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সাথে কত্থা বললে তিনি অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati