1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
শিরোনাম :

ভাঙ্গায় প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতারঃ নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ

  • Update Time : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৬৭৭ Time View

ভাঙ্গায় প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতারঃ নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ

ভাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায়  শিক্ষাথর্ীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ ও মোবাইলে প্রতারণাকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল (শনিবার) রাতে উপজেলার চান্দ্রা ইউনিয়নের চরব্রাহ্মণপাড়া এলাকার কথিত বিকাশ অফিস থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ২৯টি মোবাইল,বিভিন্ন কোম্পানীর ২৮টি সিম ও দুই লক্ষ আশি হাজার পাঁচশ টাকা উদ্ধার করা হয়। প্রতারনায় জড়িত গ্রেপ্তারকৃতরা হলো,চরব্রাহ্মণপাড়া গ্রামের মোঃ হারুন মুন্সীর ছেলে  রিফাত মুন্সী (২০), রাজ্জাক মোল্লার ছেলে মোঃ ফরহাদ মোল্লা (২৫), জলফু মুন্সীর ছেলে বাবু মুন্সী (২৫), জাঙ্গালপাশা গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে মোঃ শামীম খান (২৫), সিঙ্গারডাক গ্রামের মৃত আয়নাল খলিফার ছেলে মোঃ সাগর খলিফা (৩৩)। ভাঙ্গা থানায় এক সংবাদ সম্মেলনে এস.্আই বিকাশ মন্ডল জানান, চক্রটি দীর্ঘ্যদিন যাবৎ লোকজনের নিকট থেকে মোবাইল প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল। এছাড়া  সম্প্রতি সরকারের দেয়া বেশ কিছু  শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মোবাইলের মাধ্যমে প্রতারনা করে আত্মসাৎ করে গ্রেপ্তারকৃতরা। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাতে ভাঙ্গা থানার এস.আই আবুল কালাম আজাদ, এসআই তাহসিনুর রহমান, এসআই জয়ন্ত চৌধুরী, এ.এস.আই রাকেশ মন্ডল, এ.এস.আই শেখ রেজওয়ান মামুন সংগীয় ফোর্সসহ চান্দ্রা ইউনিয়নের চর ব্রাক্ষ্মণপাড়া গ্রামে অভিযান চালিয়ে  কথিত বিকাশ অফিস থেকে ৪ জনকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের নিকট থেকে ২ লক্ষ ৮০ হাজার ৫,শ টাকা,২৯টি মোবাইল, বিভিন্ন কোম্পানীর ২৮টি সিম উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের তথ্য মতে চান্দ্রা বাজারে অভিযান চালিয়ে মোঃ সাগর খলিফাকে গ্রেপ্তার করা হয়।এসআই আবুল কালাম আজাদ বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভাংগা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati