1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ফরিদপুর আওয়ামী লীগে ঐক্যর সুবাতাস 

  • Update Time : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৬৮৪ Time View

ফরিদপুর আওয়ামী লীগে ঐক্যর সুবাতাস 

নিজস্ব প্রতিনিধি:  
দীর্ঘদিনের কোন্দল সহ বিভিন্ন কারনে ফরিদপুরের আওয়ামীলীগ ছিলো নেতায় নেতায় দ্বিধা বিভক্ত। এই দ্বিধা বিভক্ত আওয়ামীলীগে এখন ঐক্যর সুর। ২১ আগষ্ট গ্রেনেড হামলার ঘটনায় ফরিদপুর শহরের লাবলু সড়কে বিকাল চারটায় জেলা আ্ওয়ামীলীগের ডাকা সমাবেশ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলার সকল নেতা উপস্থিত হন। এসময় সকলের কন্ঠে ঐক্যর কথা উঠে আসে। তারা দলীয় ভেদাভেদ ভুলে কাজ করার কথা বলেন।   

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্যনিবার্হী সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক, এফবিসিসিআইএর সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি একে আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, পৌরমেয়র অমিতাভ বোস, যুবলীগ নেতা ফারুক হোসেন, মনিরুল হাসান মিঠ,ু ঝনার্ হাসান, আইভি মাসুদ প্রমূখ।   

সমাবেশে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্যনিবার্হী সদস্য বিপুল ঘোষ বলেন, এখন থেকে ফরিদপুর আওয়ামীলীগ হবে ঐক্যর আওয়ামীলীগ। আসুন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলে মিলে মিশে দল করি। গত ১২ বছর আমাদের মতো ত্যাগী নেতাদের নিযার্তন করে ঘরে বন্দি করে রাখা হয়েছিলো এখন সময় এসেছে দলকে সামনের দিকে নিয়ে যাওয়ার। তিনি বলেন এই বয়সে এসে আমরা কেও আর বিভক্তি আনতে চাই না। আর যদি এটা না করতে পারি তাহলে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা সুযোগ সন্ধানীরা দলকে ক্ষতি গ্রস্থ করে দেবে। এই সুযোগটি তারা যাতে না পারে এই জন্যই ফরিদপুর আওয়ামীলীগকে গতিশীল হতে হবে।  

বিশাল এ সমাবেশে ফরিদপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati