1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরের সদরপুরে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড
শিরোনাম :

ফরিদপুরে পদ্মা নদীতে ১৬ জন যাত্রী নিয়ে  ট্রলার ডুবি ১৪ জন জিবিত উদ্ধার ২ জন এখনো নিখোঁজ 

  • Update Time : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৬১৯ Time View

ফরিদপুরে পদ্মা নদীতে ১৬ জন যাত্রী নিয়ে  ট্রলার ডুবি ১৪ জন জিবিত উদ্ধার ২ জন এখনো নিখোঁজ 

নিজস্ব প্রতিনিধি ঃ
ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের মদনখালীর মাথায় নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় একটি পল্টনের সাথে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়।
ওই ট্রলারে ফরিদপুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫জন শিক্ষক ও ট্রলারে মাঝিসহ মোট ১৬ জন ছিলেন। এর মধ্যে ১৩জন শিক্ষক ও মাঝিসহ ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হলে ও দুই শিক্ষক পানির স্রোতে ভেসে যায়। নিঃখেঁাজ ওই দুই শিক্ষক হলেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক আলমগীর হোসেন (৪০) ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি শিক্ষক আজমল হোসেন শেখ (৪২)।
ট্রলারের শিক্ষকদের সুত্রে জানা গেছে, শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক একটি ট্রলারে করে বুধবার বিকেলে নৌভ্রমণে বের হন। বিকেল ৪টার দিকে ট্রলারটি ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের খলিল মন্ডললেরহাট থেকে ধলার মোড়ের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারটি বিকেল ৫টার দিকে ডিক্রির চর ইউনিয়নের নাজির বিশ্বাসেরডাঙ্গী মদনখালীর মাথায় একটি পল্টনে গিয়ে থামে। ওই পল্টনে তারা আসরের নামজ পড়েন। নামাজ পরে শিক্ষকরা পুণরায় ট্রলারে উঠে যাত্রা শুরু করলে ট্রলারে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় ট্রলারটি স্রোতের টানে মুহূর্তের মধ্যে ডুবে গিয়ে পল্টনের নিচে চলে যায়।এলাকাবাসীরা জানায়, ওই সময় তারা পাড়েই ছিলেন। যখন দেখা গেল ট্রলারটি পল্টনের ভিতরে চলে গেছে তখন তারা উদ্ধার অভিযানে অংশ নেয়। ১৪ জনকে উদ্ধার করা গেল ও স্রোতের টানে দুজন ভেসে যায়।এ ট্রলার দুর্ঘটনায় আহত হয়ে ফরিদপুরের চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ক সহকারি শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস (৪২) ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষক বলাই কুমার দাস (৪১)  ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও দুইশিক্ষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়ন পরিষদের ইউপি চেযারম্যান মেহেদী হোসেন বলেন, ট্রলার দুর্ঘটনার পর দমকল বাহিনীতে খবর দেওয়া হয়। উদ্ধারে অংশ নেয় এলাকাবাসী।
ফরিদপুর দমকলবাহিনীর জ্যেষ্ট স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ই বলেন, ফরিদপুর দমকলবাহিনী প্রথমে দুটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও দুটি ট্রলার বাড়ানো হয়। ঘটনাস্থলে প্রচুর স্রোত ও গভীরতা বেশি। 
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমনরঞ্জন সরকার বলেন, নিঃখেঁাজ দুই শিক্ষককে উদ্ধারে নৌ-পুলিশ, জেলা পুলিশ ও  দমকলবাহিনীর কয়েকটি দল কাজ করছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati