1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরের সদরপুরে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড
শিরোনাম :

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধুর পরিবারের বিকল্প নেই-এমপি নিক্সন চৌধুরী

  • Update Time : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৩ Time View

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধুর পরিবারের বিকল্প নেই-এমপি নিক্সন চৌধুরী

নিজস্ব প্রতিনিধি,
ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরে, সেই স্বাধীনতা রক্ষা করতে পারবে বঙ্গবন্ধু পরিবারই। বিগত দিনে বিএনপি জামাত সরকার গঠন করে চিহ্নিত যুদ্ধাপরাধীদের হাতে পতাকা দিয়ে ৩০ লক্ষ শহীদের সাথে উপহাস করেছে। এদেশের জনগন সেই ভুল আর কখনো করবে না, তারা কখনোই আর ওই বিএনপি জামাত শিবিরকে ক্ষমতায় দেখতে চায় না। দেশকে এগিয়ে নিতে হলে, দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে দেশ পরিচালনায় আওয়ামীলীগ তথা শেখ হাসিনার কোন বিকল্প নেই।

এমপি নিক্সন আরো বলেন, বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। তার হাত ধরে উন্নত বিশ্বের কাতারে পৌছে যাচ্ছে বাংলাদেশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার সাথে সাথে দিন রাত পরিশ্রম করে দেশের উন্নয়ন করে যাচ্ছেন শেখ হাসিনা। এসময় এমপি নিক্সন চৌধুরী উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার জন্য দোয়া চান।

এমপি নিক্সন চৌধুরী আজ সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ধুলদীতে অবস্থিত হল্যান্ড চিলড্রেন হাউস চত্বরে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শামিম হক, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন, কেন্দ্রীয় যুবলীগের অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন, পৌর আওয়ামীলীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ, জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশীদ চৌধুরী রিয়ানসহ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের কয়েকথশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati