1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ফরিদপুরের বিউটি ও গ্রুমিং শিল্পের নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

  • Update Time : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৫ Time View

ফরিদপুরের বিউটি ও গ্রুমিং শিল্পের নারী
উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরের বিউটি ও গ্রুমিং শিল্পের নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে স্পেশালাইজড কোর্সের দুই দিনের “ব্রাইডাল মেকআপ ক্লাসচ্ অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর ফরিদপুরের পঁাচটি জেলার শতাধিক বিউটিশিয়ানের অংশগ্রহনে ও নিরা ডিজিটাল বিউটি পার্লারের আয়োজনে ২১ ও ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ক্লাস পরিচালনা করেন উজ্জ্বলাথর প্রতিষ্টাতা ও ব্যাবস্থাপনা পরিচালক আফরোজা পারভীন ও ফ্যাকাল্টি সোনিয়া খাঁন।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসকের প্রতিনিধি, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার। তিনি উপস্থিত নারী উদ্যোক্তাদের দুদিনে ব্রাইডাল মেকওভারের উপর দক্ষতামুলক প্রশিক্ষণ গ্রহণ এবং এ সংগ্রামী স্বপ্নদর্শী নারীদের পাশে উজ্জ্বলার এগিয়ে আসাকে সাধুবাদ জানায়। দক্ষতামুলক প্রশিক্ষণটির আয়োজনে ছিলেন নারী উদ্যোক্তা ও নিরা ডিজিটাল বিউটি পার্লারের স্বত্ত্বাধিকারী রোখসানা পারভীন।
পরে বিউটি ও গ্রুমিং শিল্পের নারী উদ্যোক্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
আফরোজা পারভীন বলেন, আমাদের দেশে প্রতি ৫ জন নারী উদ্যোক্তাদের মধ্যে একজন সৌন্দর্য খাতে কর্মরত, অথবা ব্যাবসার সঙ্গে জড়িত। তারা তাদের আয়ের ৮০ শতাংশ সংসারে ব্যায় করেন। এই করনা পরবর্তী সংকটকালে, উজ্জ্বলা নারী উদ্যোক্তাদের পাশে থাকতে চায়। দক্ষতা মূলক প্রশিক্ষণ ও ব্যবসায়িক পরামর্শের মাধ্যমে ফরিদপুরের নারী উদ্যোক্তারা যেন এগিয়ে যেতে পারে, উজ্জ্বলা সেই লক্ষ্যে বদ্ধপরিকর।
উল্লেখ্য, উজ্জ্বলা গত চার বছর ধরে বিউটি এন্ড গ্রুমিং শিল্পে (বিউটি পার্লার এন্ড স্যালন) পেশাদারিত্ব অর্জনে নারীদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে উজ্জ্বলা সুবিধাবঞ্চিত ও দুর্বল জনগোষ্ঠীর দক্ষতা ও অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে তাদের স্বাবলম্বী করে তুলছেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati