1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরের সদরপুরে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি কোমরপুর স্কুলিয়ান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোনাম :

বোয়ালমারীতে বাক্ প্রতিবন্ধী যুবকের রহস্যজনক মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৬৪৬ Time View

বোয়ালমারীতে বাক্ প্রতিবন্ধী যুবকের রহস্যজনক মৃত্যু

বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রামে বাক্ প্রতিবন্ধী এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (৬ অক্টোবর) রাতে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। থানা সূত্রে জানা যায়, নিহত মো. ইস্রাফিল
মোল্লা (২৪) ওই গ্রামের আ. রাশেদ মোল্লার ছেলে। বাক্ প্রতিবন্ধী ইস্রাফিল ‘বোবা’ নামে বেশি পরিচিত ও অবিবাহিত ছিলেন। ওই দিন সকাল অনুমানিক আটটার দিকে পাশের ময়না গ্রামের এনায়েত হোসেন মোল্লা ওরফে লেন্টুর ছেলে সেনা সদস্য মো. মামুন (৩০) মোটরসাইকেলে করে ইস্রাফিলকে বাড়ি থেকে ময়না বাজারে নিয়ে আসেন। বাজারের একটি চায়ের দোকানের বসে দুজনে চা-বিস্কুট খান। ঘন্টা খানেক অবস্থান করে আবার মোটরসাইকেলে চড়ে দুজন সেখান থেকে মামুনদের বাড়ির দিকে চলে যান। বেলা সাড়ে ১০টার দিকে মামুনের বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি ডোবার পানিতে ইস্রাফিল
পড়ে গেছে এমন খবর পায় পরিবারের লোকজন। এরপর ময়না বাজারের এক গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসাধীন অবস্থায় ইস্রাফিলকে
পায় বাড়ির লোকজন। সেখান থেকে বোয়ালমারী হাসপাতালে আনার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে ইস্রাফিলের

মৃত্যু হয়। নিহতের চাচা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শাহ মো. জাহাঙ্গীর আলম বলেন, আমার ভাতিজার মৃত্যু সন্দেহজনক। তাই আমরা ঘটনাটি নিয়ে আইনি লড়াই চালিয়ে যাব। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কেএম মাহমুদ রহমান জানান, হাসপাতালে আনার পর রোগী খুব অস্থির অবস্থায় ছিলেন। পানিতে ডুবে যাওয়া রোগীর মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতায় এমন লক্ষণ দেখা যায়। ইস্রাফিলের
ক্ষেত্রে এমনটা হয়ে থাকতে পারে। তাঁর পরিস্থিতি খারাপ থাকায় আমরা তাঁকে দ্রুত ফরিদপুর স্থানান্তর করেছি। থানার উপপরিদর্শক মো. কামরুল হোসেন জানান, নিহত ইস্রাফিলের
পানিতে পড়ার কোন আলামত পাওয়া যায়নি। তবে তাঁর নাক দিয়ে রক্ত পড়ার নমুনা পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হওয়া যাবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati