1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ফরিদপুরের তিনটি ইউপি নির্বাচনী এলাকা ঝুঁকিপূর্ণ স্বতন্ত্র প্রার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • Update Time : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৬৭৬ Time View

ফরিদপুরের তিনটি ইউপি নির্বাচনী এলাকা ঝুঁকিপূর্ণ
স্বতন্ত্র প্রার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

শহর প্রতিনিধি

ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ই নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রচার প্রচারনী পক্ষ-বিপক্ষ এই নিয়ে চলছে হামলা ও নির্যাতনের অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে তিনটি ইউনিয়ন ঝুঁকিপূর্ণ হয়েছে। তাদের মধ্যে রয়েছে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়ন, চরযশোহরদীয় ও তালমা ইউনিয়ন।
গত শনিবার দুইটি ইউনিয়নে হামলার ঘটনা ঘটেছে। একটি হচ্ছে রামনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগের সাবেক নেতা ও সাবেক চেয়ারম্যান ও বর্তমানে চেয়ারম্যান প্রার্থী কাইমুদ্দিনের লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালায় নৌকার প্রার্থী মান্দার ফকিরের সমর্থকরা।
চেয়ারম্যান প্রার্থী কাইমুদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে মান্দার ফকিরের সন্ত্রাসীরা কালিখোলা এলাকায় এ হামলা চালায়। একই দিন বিকেলে তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে স্বতন্ত্র প্রার্থী ও নৌকার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে সন্ধ্যা পর্যন্ত। এতে পুলিশসহ আহত হয় অন্তত ২৫ জন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য এলাকায় অবস্থান করছে।
অপরদিকে চরযশোরদী ইউনিয়নে এ ধরণের ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী নগরকান্দা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরী করেছে বলে জানান ইউপি চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান পথিক। তিনি সাধারণ ডায়েরীতে উল্লেখ করেছেন ২৯/১০/২১ তারিখে রাত আনুমানিক ৮ টার সময় ইউনিয়নের মেঘারকান্দি বিশ^রোড সংলগ্ন নির্বাচনী প্রচারণা শেষ করে বাড়ী ফেরার পথে নৌকার সমর্থক শাহ্ আলম তালুকদার, হানিফ ফকিরসহ অজ্ঞাত নামা ৪০/৫০ জন অস্ত্র সস্ত্র নিয়ে প্রাণ নাশের হুমকি প্রদান করে।
তবে তিন ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থী আরিফুর রহমান পথিক, কাইমুউদ্দিন ও কামাল হোসেন জানান, তদের নির্বাচনী এলাকা রামনগর, তালমা ও চরযশোরদী ইউপি পরিষদগুলি ঝুঁকিপূর্ণ। আমরা দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ও ফরিদপুরের পুলিশ সুপার সাহেবের নিকট আবেদন জানাই, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরী করে দেওয়ার ব্যবস্থা করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati