1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ফরিদপুর চেম্বার অব কমার্স সভাপতি চঁাদাবাজী মামলায় গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ১১২২ Time View

ফরিদপুর চেম্বার অব কমার্স সভাপতি চঁাদাবাজী মামলায় গ্রেফতার

নিজস্ব
ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর বর্তমান সভাপতি মো. সিদ্দিকুর রহমানকে ঢাকার ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। গত রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে ফরিদপুর নিয়ে আসে পুলিশ। লুৎফর রহমান নান্নু নামে এক ব্যাক্তির দায়ের করা চঁাদাবাজী মামলায় তাকে গ্রেফতার করা হয়। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১২ টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য গনমাধ্যমকে জানান অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মো. জামাল পাশা।

এই পুলিশ কর্মকর্তা জানান, সিদ্দিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা, চঁাদাবাজী, সন্ত্রাসী কার্যক্রম ও জবর দখলের অভিযোগে একাধীক মামলা রয়েছে ফরিদপুর কোতয়ালী থানায়। এছাড়াও তার বিরুদ্ধে একাধীক সিআর মামলা রয়েছে। তিনি বলেন, তার বিরুদ্ধে এর আগে একাধীক ওয়ারেন্ট ছিল, আমরা তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আসছি।

অপরদিকে তার আটকের খবর পেয়ে অনেক ভুক্তভুগীই অভিযোগ দেয়ার জন্য পুলিশের সাথে যোগাযোগ করছেন বলে জানান তিনি। পুলিশ জানায়, আজই তাকে ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদলতে সোপর্দ করা হবে। পরবর্তী আইনী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলছে। 

উল্লেখ, ২ বছর আগে ফরিদপুরে দুনর্ীতি ও সন্ত্রাস বিরোধী এক বিশেষ অভিযান পরিচালিত হয়। সেসময় ধরা পরে এক সময়ের দাপটে মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের কাছের ঘনিষ্টজনেরা। এর পর থেকে খন্দকার মোশাররফ ফরিদপুর ছেড়ে ঢাকায় চলে যান। তখন থেকেই খন্দকার মোশাররফ এর কাছের লোক হিসেবে পরিচিত এই সিদ্দিকুর রহমানও ঘা ঢাকা দেন। সিদ্দিকুর রহমান ফরিদপুর চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি। আগামী ১৩ ডিসেম্বর এই চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনেও প্রার্থী হয়েছেন সিদ্দিকুর রহমান।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati