1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শিরোনাম :

ফরিদপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে

  • Update Time : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৭১৯ Time View

ফরিদপুরে যথাযথ মর্যাদায়

শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে

০ নিজস্ব প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্যে দিয়ে ফরিদপুরে শহীদ বুদ্ধজীবী দিবস পালিত হচ্ছে। উল্লখযোগ্য কর্মসূচির মধ্যে চলছে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, আলোচনা সভা ও আলোক প্রজ্জ্বলন।

১৪ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ, মঙ্গলবার সকাল ৯ টায় স্বাধীনতা চত্ত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকল শ্রেণি পেশার মানুষ।

সকাল ১০ টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা। অন্যান্যের মধ্যে সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোহাম্মদ শাহজাহান, শ্যামল ব্যানার্জি, আনসার ভিডিপি জেলা কমান্ডার নাদিয়া মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বেপারী, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান মুরাদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার আবু সুফিয়ান চৌধুরী কুশল প্রমুখ বক্তব্য প্রদান করেন।

এদিকে দিবসটি উপলক্ষে সূর্যাস্তের পর স্বাধীনতা চত্ত্বরে শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati