1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

অটোচালক গ্রেফতার সম্পর্কে জেলা পুলিশের সংবাদ সম্মেলন

  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৮৩৭ Time View

অটোচালক গ্রেফতার সম্পর্কে জেলা পুলিশের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি ফরিদপুর জেলা পুলিশ সিসি ক্যামেরার সাহায্যে ডিবি পুলিশের অভিযানে দ্রুততম সময়ের মধ্যে চোরাই অটোবাইক উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে।

১৪ই জানুয়ারী ২০২২ সকাল ১১ঃ০০ টায় ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার) সদর সার্কেল) সুমন কর, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা রাকিবুল হোসেনসহ জেলার স্থানীয় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

গত ১৩ই জানুয়ারী ২০২২ তারিখের মামলার বাদী মােঃ মঞ্জু (৪৮), পিতা-ইব্রাহিম, সাং-বিলনালিয়া, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর এর অটোবাইকটি রেখে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় ফরিদপুর রাজেন্দ্র কলেজ ডিগ্রী শাখা সংলগ্ন জেলখানার পিছনের তিন রাস্তার মােড় হতে ১৩ জানুয়ারি ২২ তারিখে ১২.০০ থেকে ৩১.০০ ঘটিকার মধ্যে অটো বাইকটি চুরি হয়ে যায়। পরবর্তীতে মামলার বাদী জেলা গােয়েন্দা শাখা, ফরিদপুর এর স্মরনাপন্ন হয়।

জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম তাৎক্ষনিক জেলা পুলিশ, ফরিদপুরের সার্ভেলেন্স সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ফুটেজ দেখে অটো বাইক চোর চক্রের সদস্যদের সনাক্ত করে কোতয়ালী থানার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামী ১) সরােয়ার মৃধা (২৯), পিতা-মৃত মােতাহার মৃং, সাং পশ্চিম ভাষানচর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে প্রথমে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অটো বাইক চুরির কথা স্বীকার করে।

চুরি করা অটো বাইকটি ৩৫ হাজার টাকায় ২নং আসামী মােঃ জামাল মােল্যা (৪১), পিতা- মােঃ খলিল মােল্যা, সাং-শােভারামপুর, থানা-কোতয়ালী, ভোলা-ফরিদপুর এর নিকট বিক্রি করে। ১নং আসামীর দেয়া তথ্য মােতাবেক ২নং আসামীকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আসামী জামাল মােল্লাকে অটো বাইকের ব্যাপারে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, ৩নং আসামী জিয়া শেখ (৪৩), পিতা-জয়নাল শেখ, সাং-উত্তর আলীপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর এর বাড়ীতে রং পরিবর্তন ও মেরামত করার জন্য রাখা আছে। পরবর্তীতে জিয়া শেখ এর বাড়ীতে অভিযান পরিচালনা করে চুরি যাওয়া অটোবাইক সহ জিয়া শেখকে গ্রেফতার করা হয়।

এই ব্যাপারে আসামীদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানার মামলা নং-৪১ তারিখ-১৪/১/২০২২ খ্রিঃ ধারা-৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati