1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
বোয়ালমারীতে ঐতিহ্যের টানে দাদুড়িয়া বিলে পলো উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারিরা মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটিকা খেলোয়াড়দের অবসরকালীন ভাতা প্রদানের পরিকল্পনা সরকারের রয়েছে- হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি ফরিদপুরে শতবর্ষী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা কথা পরিষ্কার- কোন ধান্দাবাজ, চান্দাবাজ, মাদকসেবী যুবদলে ঠাঁই পাবে না।-শহিদুল ইসলাম(বাবুল) ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত ফরিদপুরে এম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষ,নিহত-৩, আহত ৪
শিরোনাম :

শহরতলীর ইকরাম মাতুব্বরের ডাঙ্গীতে পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধীতার কারণে প্রতিবন্ধির পরিবারকে মারপিট করে জখম,  বাড়িঘর ভাঙচুর করে ক্ষতিসাধন করায় থানায় মামলা।

  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭১ Time View

শহরতলীর ইকরাম মাতুব্বরের ডাঙ্গীতে পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধীতার কারণে প্রতিবন্ধির পরিবারকে মারপিট করে জখম, 
বাড়িঘর ভাঙচুর করে ক্ষতিসাধন করায় থানায় মামলা।

নিজস্ব প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ইকরাম মাতুব্বরের ডাঙ্গী (খলিল মন্ডলের হাট) এলাকায় পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধীতার কারনে প্রতিবন্ধি মিলন ফকির, তার স্ত্রী রোখসানা বেগম ও তার ২ মাসের শিশু বাচ্চাকে হত্যার উদ্দেশ্যে মারপিট ও বাড়িঘর ভাঙচুর করে ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে। জখমি রোখসানা বেগম ও তার ২ মাসের শিশুসহ চাচাতো ভাবি শাহিনুর বেগমকে গুরুতর অবস্থায় ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। 
জানা যায়, পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধীনতার কারণে গত ২৯ জানুয়ারী শনিবার দুপুরে আসামী হায়দার ফকির, সুইটি বেগম, বাবলু ফকির, নিরু ফকির, সাজেদা বেগম, ফিরোজা বেগম, নাজমা বেগম গং লাঠিসোটা, ছ্যামদা, বটি, কাটি, বাশের লাঠি নিয়ে মিলন ফকিরের বাড়িতে হামলা চালায়। এসময় আসামীরা মিলন ফকিরের বাড়িঘর ভাঙচুর করে ক্ষতিসাধন করে। মিলন ফকিরের স্ত্রী রোখসানা বেগম ও চাচাতো ভাবি শাহিনুর বেগম ঠেকাতে গেলে আসামীরা তাদের এলোপাথারিভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে মিলন ফকিরের শোড় চিৎকারে স্থাণীয় লোকজন এগিয়ে আসালে আসামীরা মিলন ফকিরের শিশু বাচ্চাকে হত্যার উদ্দেশ্যে আছাড় মেড়ে মাটিতে ফেলে দেয়। এসময় স্থাণীয় লোকজনের সহযোগীতায় জখমি রোখসানা বেগম ও তার ২ মাসের শিশু এবং শাহিনুর বেগমকে চিকিৎসার জন্য ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। জখমিরা বর্তমানে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। 
উল্লেখ্য হায়দার ফকির গংরা দীর্ঘদিন যাবৎ পৈত্রিকবাড়ির জমি নিয়ে চাচাতো ভাই বিল্লাল ফকিরের উপর নির্মমভাবে নিযায়তন চালিয়ে আসছে। এমনকি বিল্লাল ফকিরের দোকান ভাঙচুর করে ক্ষতিসাধন করে এবং তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মিথ্যা মামলার অপবাদ সইতে না পেরে ইতিপূর্বে বিল্লাল ফকিরের একটি ছেলে আত্মহত্যা করে বলে জানা যায়।
উপরোক্ত বিষয়ে মোঃ মিলন ফকির কোতয়ালী থানা অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলে তাৎক্ষনিকভাবে পুলিশ হাসপাতালে এসে জখমিদের খোজ খবর নেন এবং পরবর্তীতে ঘটনা স্থল পরিদর্শণ করেন। 
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম এ জলিল এ প্রতিবেদককে জানান, মিলন ফকিরের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন অবস্থায় আছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 
অভিযুক্ত হায়দার ফকির গংদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। 
এলাকাবাসীর দাবি প্রতিবন্ধি মিলন ফকিরের পরিবারের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শান্তি না হলে তারা বিষয়টি নিয়ে মানববন্ধন করবেন। 

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati