1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, আহত ১ — মানসিক ভারসাম্যহীন যুবক পলাতক ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ মোল্লা গ্রেপ্তার ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে মিঠা পানির কুমির ফরিদপুরে নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলামের যোগদান মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌ অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ফরিদপুরে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: নতুন ৯ রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৫৫৫
শিরোনাম :

ফরিদপুর জেনারেল হাসপাতাল নার্সের সাথে বিতর্কের জেরে রোগীর স্বামীকে ওয়ার্ডে ঢুকে কুপিয়ে জখম করার অভিযোগ

  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬০৬ Time View

ফরিদপুর জেনারেল হাসপাতাল নার্সের সাথে বিতর্কের জেরে রোগীর স্বামীকে ওয়ার্ডে ঢুকে কুপিয়ে জখম করার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি ঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের নারী ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বামীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। তার অবস্থা আশঙ্কাজনক। দায়িত্বরত নার্সের সাথে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ আহতের স্বজনদের। বুধবার রাত সাড়ে সাতটার সময় এ ঘটনায় ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শহরের টেপাখোলা বিন্দাবনের মোড় এলাকার বাসিন্দা মো. রাসেল তার স্ত্রী হীরা আক্তারকে ফরিদপুর জেনারেল হাসপাতালের নারী ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা নিচ্ছিলেন। স্ত্রী হীরাকে চিকিৎসক রক্ত পরীক্ষার নির্দেশনা দেন। রাতে জেনারেল হাসপাতালের প্যাথালজি ল্যাব বন্ধ থাকায় বাইরের বেসরকারী ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করানোর জন্য কর্তব্যরত নার্সকে সিরিঞ্জে রক্ত টেনে দিতে অনুরোধ করেন হীরার স্বামী রাসেল। দায়িত্বরত সিস্টার ইলা সিকদার রক্ত টেনে দেয়া তার দায়িত্ব না জানিয়ে রাসেলের সাথে দুর্ব্যবহার করেন। এই সময়ে রাসেল ওই সিস্টারের সাথে রাসেলের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় কয়েক মিনিটের মধ্যে দুই-তিনজন অতর্কিতে ওয়ার্ডে প্রবেশ করে হামলা চালিয়ে রাসেলকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহত রাসেলের স্ত্রী হীরা জানান, তার শরীরের এক সাইড প্যারালাইজড। প্রতিদিন দুই বার তাকে রক্ত পরীক্ষা করতে হয়। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করলে দেরী হয়ে যাবে বিধায় সিস্টারকে অনুরোধ করা হয়েছিল রক্ত টেনে দিতে। তিনি অভিযোগ করেন, সিস্টার ইলা শিকদারই দেবাশীষ নয়নকে ডেকে এনে তার স্বামীকে কুপিয়েছে। নার্স সুপারভাইজার জহুরা বেগম জানান, রুগী ও নার্সের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা মিটমাট করেছি, কিন্ত এই ঘটনায় নার্স ইলা জড়িত কিনা সেটা আমার জানা নেই। কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুজ্জামান বলেন, আহত রুগীর অবস্থা আশঙ্কাজনক। তার প্রচুর পরিমানে ব্লিডিং হয়েছে। এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে পাঠানো হয়েছে। তিনি জানান বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এই ব্যাপারে হাসপাতালে আসা পুলিশ কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে চাননি

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati