1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন, ফরিদপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদক, জুয়া ও সন্ত্রাস দেখলে সাথে সাথে ফোন দিন -চৌধূরী নায়াব ইউসুফ সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত এসিল্যান্ডের জরিমানা করা দোকান থেকে ইফতার মাহফিলের মিষ্টি কিনলেন ইউএনও ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সৈয়দ আশরাফুল আজম আবদুর রব এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বাজুসের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শিরোনাম :

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুরে বিএনপি’র বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০৪ Time View

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুরে বিএনপি’র বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর প্রেস ক্লাবে বিএনপি’র বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ ফেব্রুয়ারী ২০২২ সোমবার বিকেল ৩টায় ফরিদপুর প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া, নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, সাবেক সংসদ সদস্য ইয়াসমিন আরা হক, সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নায়াবা ইউসুফ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউসুফ বিন জলিল, সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডঃ হাবিবুর রহমান হাফিজ, ছাত্রদলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক তানজিমুল হাসান কায়েস।

এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল সহ স্থানীয় নের্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন দেশ পরিচালনা করতে ব্যর্থ সরকার একের পর এক জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
তারই ধারাবাহিকতায় প্রতিদিনই কোন না কোন দেশে দাম বাড়ছে। তারা অবিলম্বে এ সরকারের পদত্যাগ এবং আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান।
অন্যথায় ‌ জনগণকে সাথে করে এর বিরুদ্ধে আরো বড় ধরনের গণ আন্দোলন ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati