1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

মধুমতি নদী থেকে বালু উত্তোলনে আতংকিত গ্রামবাসী

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৬২০ Time View

মধুমতি নদী থেকে বালু উত্তোলনে আতংকিত গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরের মধুমতি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারনে বাগাট ইউনিয়নের মিটাইন ও গোমরাসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নদী থেকে অবাদে বালু উত্তোলনের কারনে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। এছাড়া মধুমতি চরের কয়েকশ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। বর্তমানে চরের বিস্তির্ন এলাকাজুড়ে আবাদ করা বাদাম, মুসুরী, পিয়াজ খেত নষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে মধুমতি নদী থেকে শক্তিশালী কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের কারনে ইতোমধ্যেই নদীতে ভাঙন শুরু হয়েছে। হুমকির মধ্যে রয়েছে বাড়ী-ঘর, স্কুল, মসজিদ-মাদ্রাসা, কবরস্থানসহ কয়েকশ একর ফসলী জমি। বালু উত্তোলন বন্ধে স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করার পাশাপাশি জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কতৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে। ফলে অল্প কয়েকদিনের জন্য বালু উত্তোলন বন্ধ থাকলেও ফের শুরু হয়েছে বালু উত্তোলন। বাগাট ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের বাদশা শেখ বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। নদী থেকে বড় আকারের পাইপ ধারা প্রায় ৪ কিলোমিটার দুরে নিয়ে বালু ফেলা হচ্ছে। অবৈধভাবে বালু কাটার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে ফসলী জমি। চাষাবাদ ব্যাহত হচ্ছে চরের কৃষকদের। তাছাড়া বড় আকারের পাইপের কারনে সরকারী রাস্তা, জনগনের বসত বাড়ী, ফল-সবজি বাগানের ক্ষতি হচ্ছে। হুমকির মুখে রয়েছে বেশকিছু স্থাপনা। এ বিষয়ে একাধিক বার জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন সুরাহা পাওয়া যায়নি। কৃষক আকমল শেখ, মহিউদ্দিন মোল্যা,সাহেব আলীরা জানান,নদী থেকে বালু তোলার কারনে তারা এখন দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন। মধুমতি চরে লাগানো বাদাম, মুসুরি, ধনিয়া, পিঁয়াজসহ নানা ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। পাইপের বালু মাঠে পড়ার কারনে সেখানে কোন চাষাবাদ করা যাচ্ছেনা। তাছাড়া বালু উত্তোলনের কারনে নদীর পাড়ে ভাঙন শুরু হয়েছে। বর্ষা মৌসুমে ভাঙন ভয়াবহ আকার ধারন করবে বলে জানান তারা। এ বিষয়ে কয়েকশ গ্রামবাসী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেবার পর তাদের নানাভাবে হয়রানী করছে বালু উত্তোলনকারীদের পক্ষে থাকা লোকজন। অবিলম্বে তারা মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয় গ্রামবাসীরা জানান, বালু উত্তোলন না করতে প্রশাসনের লোকজন কয়েকদিন আগে বলে যায়। এরপর কয়েকদিন বালু উত্তোলন বন্ধ ছিল। কিন্তু ফের বালু উত্তোলন শুরু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বালু উত্তোলনের সাথে জড়িত জনৈক কুইন কাজী মোবাইল ফোনে জানান, ফরিদপুরের জেলা প্রশাসনের কাছ থেকে বালু উত্তোলনের অনুমতি নেওয়া আছে।
বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানের সাথে মোবাইল ফোনে এ বিষয় নিয়ে কথা বলতে গেলে তিনি ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিকুর রহমান জানান, বালু উত্তোলনের কোন অনুমতি দেওয়া হয়নি। এর আগে অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করা হয়েছিল। এখন যদি বালু উত্তোলন করা হয়ে থাকে তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati