1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, আহত ১ — মানসিক ভারসাম্যহীন যুবক পলাতক ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ মোল্লা গ্রেপ্তার ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে মিঠা পানির কুমির ফরিদপুরে নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলামের যোগদান মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌ অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ফরিদপুরে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: নতুন ৯ রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৫৫৫
শিরোনাম :

ফরিদপুর জেলা ও মহানগর ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে জেলা বিএনপির একাংশের সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ

  • Update Time : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৫৪৯ Time View

ফরিদপুর জেলা ও মহানগর ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে
জেলা বিএনপির একাংশের সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি ঃ
দুই বছর পরে ঘোষিত জেলা বিএনপি ও শহর বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা ও সদস্য সচিব একে কিবরিয়া স্বপনের প্রতি অনাস্থা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে একাংশের নেতাকর্মীরা। এসময় তারা বলেন, ৭২ ঘন্টার মধ্যে এই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষনার দাবী জানাচ্ছেন তারা। অন্যথায় আহবায়ক কমিটি থেকে তারা পদত্যগ করবেন বলেও জানান।

আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। এসময় অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদ্য ঘোষিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুল হক টুলু, আলী আশরাফ নান্নু, দেলোয়ার হোসেন দিলা, সদস্য রাশিদুল ইসলাম লিটন, শহীদ পারভেজ, জাফর বিশ^াসসহ শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা।

উল্লেখ, প্রায় ২ বছর কমিটি শূন্য থাকার পরে গত ১৫ এপ্রিল ফরিদপুর জেলা বিএনপির ও মহানগর বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati