1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ফরিদপুরে পাওনা টাকা আত্নসাত ও প্রাণ নাশের হুমকির অভিযোগ এনে যশোদা জীবন দেবনাথের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৭০৭ Time View

ফরিদপুরে পাওনা টাকা আত্নসাত ও প্রাণ নাশের হুমকির অভিযোগ এনে যশোদা জীবন দেবনাথের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরের ভাস্কর শিল্পী শেখ দুলাল উদ্দিন টাকা আত্নসাত ও প্রাণ নাশের হুমকি এবং ভয় ভীতি দেখানোর অভিযোগ এনে সোমবার ( ২৫ শে এপ্রিল ) বিকেলে ঝিলটুলির এবলুম রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন ।

তার সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো ।

সংবাদ সম্মেলনে তিনি জানান , ১০/০১/২১ ইং তারিখে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে সি আই পি যশোদা জীবন দেবনাথের সাথে পরিচয় করিয়ে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো আলিমুজ্জামান (বিপিএম)। ঐ সময় আমি পুলিশ সুপারের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবয়ব ভাস্কর্য তৈরির কাজ করিতেছিলাম এমতবস্থায় সিআইপি ডঃ যশোদা জীবন দেবনাথের জেলা সদরের ধোপা ডাঙ্গা চাঁদপুরের গ্রামের বাড়িতে বাউন্ডারী ওয়াল , খাল বাইন্ডিং ও একটি ব্রীজ নির্মাণের কাজ দেয়। প্রতি স্কয়ার ফিট ৫২০ টাকা দরে ১৫ হাজার স্কয়ার ফিট যার মুল্য ৭৮ লক্ষ টাকা, খাল বাইন্ডিং ও ব্রীজ ৩০ লক্ষ টাকা মোট ১ কোটি ৮ লক্ষ টাকা যাহার মালামাল ক্রয় করার দায়িত্ব আমার থাকে । দীর্ঘ ৫ মাস করার পরে লেবার পেমেন্ট বাবদ বিভিন্ন সময় মোট আমাকে ডঃ যশোদা জীবন দেব নাথ ও শংকর সাহা চেক ও নগদ ৪৬ লক্ষ টাকা প্রদান করেন । ইতিমধ্যে গত ০৫/০৬/২১ ইং তারিখে কাজ শেষে লেবার ও মালামালের টাকা চাইলে ডঃ যশোদা জীবন দেবনাথ তার মোবাইল নম্বর থেকে আমাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ জীবন নাশের হুমকি প্রদান করে লোকজন দিয়ে তাবাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেয়। পরেরদিন আমার লেবারমিস্ত্রী দিয়ে পুনরায় কাজ সম্পাদন করেন ডঃ যশোদা জীবন দেবনাথ । আমার পাওনা টাকা চাইলে সে আমাকে পরবর্তীতে তার সাথে যোগাযোগ করতে বলে। এমতাবস্থায় আমি বিভিন্ন ভাবে তার সাথে যোগাযোগ করলে গত ১ বছরে আমাকে আমার পাওনা টাকা না দিয়ে বিভিন্ন হুমকি প্রদান করে আসছে । এমনকি তার বন্ধু আবুল খায়ের তার ফেসবুকের মেসেঞ্জার দিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে । বিষয়টি আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়কে অবগত করেছি। আমার পাওনা মোট ৬২ লক্ষ টাকা না দিয়ে ডঃ যশোদা জীবন দেবনাথ প্রতারণামূলক ভাবে আত্নসাত করেছে। আমি একজন ভাস্কর শিল্পী। আমার অন্য কোন ব্যবসা বাণিজ্য নেই, আমি পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। ডঃ যশোদা জীবন দেবনাথ এবং তার বন্ধু আবুল খায়ের ও তার প্রতিনিধি শংকর সাহা আমাকে আমার পাওনা টাকা না দিয়ে খুন জখম, মিথ্যা মামলা দিয়ে যেকোন ধরনের ক্ষতি সাদন করতে পারে বিধায় বিষয়টি আপনাদের লেখনির মাধ্যমে প্রকাশ করলে আমি উপকৃত হব।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা উল্লেখিত বিষয়টি অনুসন্ধান পূর্বক আপনাদের টেলিভিশন চ্যানেল ও দৈনিক পত্রিকায় সংবাদটি প্রকাশ করে আমাকে বাধিত করবেন ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati