1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, আহত ১ — মানসিক ভারসাম্যহীন যুবক পলাতক ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ মোল্লা গ্রেপ্তার ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে মিঠা পানির কুমির ফরিদপুরে নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলামের যোগদান মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌ অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ফরিদপুরে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: নতুন ৯ রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৫৫৫
শিরোনাম :

নগরকান্দায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৫৫৬ Time View
dav

নগরকান্দায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেয়া হত-দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত চালে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার চরযশোরদী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের উপস্থিতিতে চাল বিতরণের সময় এ অনিয়ম করা হয় বলে অভিযোগ এলাকাবাসীর।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে চরযশোরদী ইউনিয়ন পরিষদ ভবনে গিয়ে দেখা গেছে, সরকার ঘোষিত প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও চাল দেওয়া হয়েছে ৯ কেজির কম। এছাড়াও চেয়ারম্যানের পছন্দের লোকজনকে বাছাই করে জনপ্রতি ৩/৪টি স্লিপের চাল বিতরণ করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, চেয়ারম্যান তার পছন্দের লোকদের ৩/৪ টি করে স্লিপ দিয়েছেন। অথচ পাওয়ার উপযুক্ত যারা তাদের অনেকেই স্লিপ দেওয়া হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভপ্রকাশ করতে দেখা গেছে।চরযশোরদী ইউনিয়নের ৭৫০ টি পরিবারের জন্য ১০ কেজি করে মোট ৭৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।
চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির বলেন, আমি চাল কম দিতে নিষেধ করেছি। গোডাউন থেকে কিছু ঘটতি থাকে তাই সাড়ে ৯ কেজি করে দিতে বলেছি। জনসংখ্যার তুলনায় চালের বরাদ্দ কম থাকায় অনেককে স্লিপ দিতে পরিনি। সময় বাড়ার সাথে সাথে স্লিপ ছাড়া মানুষের চাপ বাড়তে থাকায় আমি চলে এসেছিলাম। আমার অজান্তে কি হয়েছে বলতে পারবো না।
চাল বিতরণে উপস্থিত ইউনিয়ন তদারকি কর্মকর্তা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রসাদ সরকার বলেন, আমি যতক্ষণ ছিলাম ১০ কেজি করেই দেওয়ার চেষ্টা করেছি। বালতি দিয়ে চাল মাপার কারনে কমবেশি হতে পারে।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati