1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ফরিদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদল নেতা পিংকুর ঈদবস্ত্র বিতরণ

  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৬৩৯ Time View

ফরিদপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদল নেতা পিংকুর ঈদবস্ত্র বিতরণ

. নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও দুস্থ নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু। আজ শুক্রবার বিকেলে ফরিদপুরের সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে এর আয়োজন করা হয়।
এসময় যুবদল নেতা পিংকু তার বক্তব্যে ক্ষমতাসীন দলের তীব্র সমালোচনা করে বলেন, সারাবিশ্বের মানুষ আজ খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার কথা জেনে গেছে। দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা লুট করে যারা মানুষকে জিম্মি করে ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো; তারাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। রাতের আঁধারে ভোটের বাক্স ভরে রাখা হয়েছে। আর মাত্র কয়েকমাসের মধ্যেই এর জবাব পাওয়া যাবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে।
কৈজুরি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস খাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি কেএম জাফর, কৈজুরি ইউনিয়নের সাবেক সংরক্ষিত আসনের সদস্য ও মহিলা দল নেত্রী শাহেদা বেগম, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, ইবরাহিম সিটু, বিএনপি নেতা সিরাজ ব্যাপারী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আওয়াল খান লালন, ইঞ্জিনিয়ার মো. রিয়াজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোতোয়ালি থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ৩ নং ওয়ার্ড মেম্বার মামুন খাঁ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিএনপি নেতা হান্নান খাঁ।
বক্তব্য শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে দোয়া করা হয়। পরে কৈজুরি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় সহস্রাধিক পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati