1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, আহত ১ — মানসিক ভারসাম্যহীন যুবক পলাতক ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ মোল্লা গ্রেপ্তার ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে মিঠা পানির কুমির ফরিদপুরে নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলামের যোগদান মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌ অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ফরিদপুরে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: নতুন ৯ রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৫৫৫
শিরোনাম :

ফরিদপুরে ৪ হাজার ৮শ’ লিটার সয়াবিন তেল উদ্ধার: ১ লাখ টাকা জরিমানা

  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৭৫৬ Time View

ফরিদপুরে ৪ হাজার ৮শ’ লিটার সয়াবিন তেল উদ্ধার: ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি :
শনিবার ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে মজুদ করে রাখা ৪ হাজার ৮শ’ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে। এসময় ওই তেল মজুতদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে শহরের শোভারামপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়। এসময় শহরের শোভারামপুর এলাকায় একটি গোডাউনে ৪ হাজার ৮শ’ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। বসুন্ধরা ও তীর কোম্পানীর এসব তেল এক থেকে আট লিটারের বোতলে ভরা ছিলো। শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজারের সুবল স্টোরের মালিক কানাই লাল পোদ্দারের ওই গুদামে এসব তেল মজুদ করে রাখেন বলে জানা যায়।
তিনি জানান, এঘটনায় অবৈধভাবে তেল মুজদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে মজুতদার কানাই লাল পোদ্দারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে উদ্ধারকৃত এই তেল নির্ধারিত মূল্যে ভোক্তাদের মাঝে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ মোবাইল কোর্টে প্রসিকিউশন দেন। তিনি জানান, উদ্ধারকৃত তেল ধার্য্য মূল্যে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করা হবে। অভিযানকালে জেলা বাজার মনিটরিং কর্মকর্তা শাহাদাত হোসেন ও সেনেটারি ইনস্টপক্টর বজলুর রশিদ উপস্থিত ছিলেন। এদিকে, তেল মজুতদার কানাই লাল পোদ্দার জানান, তারা ডিলার হিসেবে কোটা ভিত্তিকভাবে এসব তেল পান। ঈদের আগের দিনে তিনি এসব তেল এই গোডাউনে মজুদ করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati