1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

সদরপুরে চেয়ারম্যানের বাড়ীতে ঢুকে হামলায় শিশুপুত্র নিহত, স্ত্রী আহত : আত্মহত্যা করেছে হামলাকারী

  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৮১০ Time View

সদরপুরে চেয়ারম্যানের বাড়ীতে ঢুকে হামলায় শিশুপুত্র নিহত, স্ত্রী আহত : আত্মহত্যা করেছে হামলাকারী

নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির বাড়ীতে অতর্কিত হামলায় চেয়ারম্যানের আট বছরের শিশুপুত্র রাফসান নিহত হয়েছেন। এসময় চেয়ারম্যানের স্ত্রী দিল জাহান রত্না (৩৫) গুরুত্বর আহত হয়েছেন। সংকটাপন্ন রত্নাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এদিকে রাত আটটার দিকে হামলাকারী এরশাদ মোল্লার আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. জামাল পাশা জানান, ঢেউখালী এলাকার মো. ছানু মোল্যার ছেলে এরশাদ মোল্লা বিকেল চারটার দিকে সদরপুর উপজেলার সাতরশি গ্রামের ঋষিবাড়ীর মোড়ের একটি বাড়ীতে হামলা করে। ওই বাড়ীতে ঘরের মধ্যে বিছানায় শুয়ে থাকা চেয়ারম্যানের শিশুপুত্র আফসান ও স্ত্রী দিলজাহান রত্নাকে কুপিয়ে জখম করে। এতে রাফসানের মৃত্যু হয়। গুরুত্বর আহত রত্নাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
তিনি আরো বলেন, ওই শিশুর লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এলাকায় উত্তেজনা প্রসমনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরো জানান, সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ীতে হামলায় নেতৃত্বদানকারী হিসেবে অভিযুক্ত এরশাদ মোল্লা উপজেলার আটরশি এলাকায় টিএন্ডটির মোবাইল টাওয়ারের উপরে উঠে থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানায়, কয়েকদিন পুর্বে স্বামী-স্ত্রীর বিবাদের একটি শালিশ বৈঠকে রায় দেয়াকে কেন্দ্র করে চেয়ারম্যানের উপর ক্ষুব্দ হয় এরশাদ, এ ক্ষুব্দতার জেরে এরশাদ চেয়ারম্যানের পরিবারের উপর হামলা চালায় বলে দাবী তাদের। #

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati