1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ভাঙ্গায় ব্যবসায়ীর উপর হামলা ও চাঁদাদাবির প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৬৭৮ Time View

ভাঙ্গায় ব্যবসায়ীর উপর হামলা ও চাঁদাদাবির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের চুমুরদি গ্রামের ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আক্কাস আলী সাহেদের উপর হামলা ও চাঁদাদাবির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ রবিবার বিকেলে চুমুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন সড়কে এর আয়োজন করা হয়। এসময় ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়।
মানববন্ধনে চুমুরদি ইউনিয়নের বাসিন্দা ও ঠিকাদার মনির কাজী বলেন, তার ভাগ্নে ইঞ্জিনিয়ার আক্কাস আলী সাহেদ একজন জনদরদি ও সমাজসেবক ব্যক্তি হিসেবে সাধারণ মানুষের জন্য কাজ করেন। তিনি এলাকার মসজিদের জন্য ৮০ লাখ টাকা ব্যয়ে একটি জমি কিনে ওয়াকফ করে দেন। এটি কিছু মানুষের ভালো লাগেনি। তিনি অভিযোগ করেন, সম্প্রতি টিটু মোল্যা নামে এক ব্যক্তি আক্কাস আলীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। আক্কাস আলী তাকে এক লাখ টাকাও দেন। তারপরেও তারা গত ঈদের রাতে মসজিদের মিটিং শেষে বের হওয়ার সময় লাঠিশোঠা নিয়ে হামলা করে আহত করে। তিনি এ ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মানববন্ধনে চুমুরদি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাজী আব্দুস সালাম বলেন, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের।
মানববন্ধনে অংশ নিয়ে আক্কাস আলীর মা আবেজান বেগম বলেন, তারা মেম্বাররে মারবে, তার বড় ভাইরে মারবে; তাহলে আমরা এই দেশে থাকবো কিভাবে? আমরা এর বিচার চাই।
প্রসঙ্গত, গত ঈদুল আযহার রাতে চুমুরদি স্কুল মাঠ জামে মসজিদ কমিটি গঠন নিয়ে এশার নামাজের পরে মিটিং হয়। মিটিংয়ে দুই পক্ষের বাদানুবাদের একপর্যায়ে মুসুল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদ কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আক্কাস আলী সাহেদের উপরে হামলা হয়। খবর পেয়ে থানা পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় আক্কাস আলীর মামা মনির কাজী ৯ জনকে আসামী করে চাঁদাদাবি ও হামলার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার ৯ নং আসামী মাসুদকে গ্রেফতার করে। এ নিয়ে চুমুরদি গ্রামে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলছে। এর আগে গত শুক্রবার বিকেলে চুমুরদি হরিখোলা মাঠে অপরপক্ষ চাঁদাদাবি ও হামলার অভিযোগে মামলা দায়েরের প্রতিবাদে সভা করে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati