1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, আহত ১ — মানসিক ভারসাম্যহীন যুবক পলাতক ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ মোল্লা গ্রেপ্তার ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে মিঠা পানির কুমির ফরিদপুরে নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলামের যোগদান মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌ অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ফরিদপুরে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: নতুন ৯ রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৫৫৫
শিরোনাম :

ফরিদপুরে তের লক্ষ টাকার গাঁজাসহ দুই কারবারি আটক

  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৩৬৬ Time View
ফরিদপুরে তের লক্ষ টাকার গাঁজাসহ দুই কারবারি আটক
নিজস্ব  প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে তের লক্ষ টাকার গাঁজাসহ দু’জন আন্তঃজেলা মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-০৮।
শুক্রবার (২৬ মে) দুপুরে ওই দুই কারবারিকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলা সদরের ভাঙ্গা বাজারের নতুন মুরগীর হাট এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটক দুই মাদক কারবারি হলেন- কুমিল্লা সদর দক্ষিণ থানার ধনপুর এলাকার মৃত ইয়াসিন মিয়ার ছেলে বাহার মিয়া (৫৫) ও একই জেলার চৌদ্দগ্রাম থানার কবরুয়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন সুফল (৩৪)।
আটকের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে,এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফরিদপুরের ভাঙ্গা বাজারের নতুন মুরগীর হাট এলাকায় মাদকের একটি বিশাল চালান প্রোবক্স প্রাইভেটকার করে বিক্রির জন্য নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আমার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
কোম্পানি কমান্ডার বলেন, পরে তল্লাশি চালিয়ে  আসামিদ্বয়ের কাছ থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তের লক্ষ টাকা। এছাড়া এসময় ০১টি প্রোবক্স প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৭-৯৮৪১), ০৩টি মোবাইল এবং ০৩টি সিম জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটক হওয়া ওই দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহনে করে ফরিদপুর ও শরীয়তপুর এলাকায় বিক্রি করে আসছে। আটকের পর তাদের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয় এবং এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati