1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, আহত ১ — মানসিক ভারসাম্যহীন যুবক পলাতক ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ মোল্লা গ্রেপ্তার ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে মিঠা পানির কুমির ফরিদপুরে নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলামের যোগদান মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌ অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ফরিদপুরে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: নতুন ৯ রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৫৫৫
শিরোনাম :
ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, আহত ১ — মানসিক ভারসাম্যহীন যুবক পলাতক ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ মোল্লা গ্রেপ্তার ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে মিঠা পানির কুমির ফরিদপুরে নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলামের যোগদান মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌ অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ফরিদপুরে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: নতুন ৯ রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৫৫৫

সরকারি ভাড়ার চেয়ে ৫গুন দিতে হচ্ছে চরাঞ্চলের মানুষদের

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩৬০ Time View

ফরিদপুরের পদ্মার খেয়া ঘাটের সরকারি ভাড়ার চেয়ে
৫গুন দিতে হচ্ছে চরাঞ্চলের মানুষদের

নিজস্ব প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ও ডিক্রীরচর ইউনিয়ন দূর্গম পদ্মা নদীর চরাঞ্চলে অবস্থিত । অবহেলীত এই অঞ্চলের মানুষের শহরের অাসার একমাত্র বাহন ঘোড়ার গাড়ী, মটর সাইকেল তার পর নৌকা। এই তিনটি বাহনের মাধ্যমে তাদের ফরিদপুর শহরের দৈনন্দিন কাজে জন্য আসা যাওয়া করতে হয়।
১০/১২ কি.মিটার দূরত্বের এই পথ দিয়ে শহরে আসতে একজন মানুষকে কয়েক ঘন্টা সময় অতিবাহিত করতে হয়। তার পর আবার প্রাকৃতিক দুযোগ থাকেল জেলা শহর থেকে বিচ্ছিন্ন থাকতে হয় তাদের ।

গত কয়েত মাস যাবত ফরিদপুরের পদ্মার বিভিন্ন চর এলাকায় ইঞ্জিন চালিত নৌকায় করে নদী পারে পারে চরবাসীদের ভাড়া গুন হচ্ছে অনেক বেশি। জন প্রতি সরকার নির্ধারিত ১০ টাকা হারে ভাড়া আদায়ের শর্র্ত থাকলেও নামছে না কেউ। গত কয়েক বছর এই দাম বাড়তে বাড়তে এখন ৫০ টাকা নেওয়ার অভিযোগ এই পথের যাত্রীদের। চরের মানুষদের খেয়া পাড়ের জন্য ইজারাদার কর্তৃপক্ষ ২২টি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে আধাঘন্টা পর পর যাতায়াত করে।

যদিও প্রতিটি ঘাটে সরকার অনুমোদিত ভাড়া টাঙানোসহ নির্ধারিত টোলের বাইরে অর্র্থ আদায় করলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস জেলা প্রশাসকের।

পদ্মা নদী বেস্টিত ফরিদপুর জেলার অনেক এলাকায় চর জেগেছে। জেগে উঠা চরে বসবাস করছে কয়েক হাজার পরিবার । জেলার সদর উপজেলার সিএন্ডবি নদী বন্দরে পাশ থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে বিভিন্ন প্রয়োজনে শহরে আসা যাওয়া করতে হয় তাদের। টেপুরাকান্দি ও ধলার মোড় নামের দুটি খেয়া ঘাট থেকে নর্র্থচ্যানেল ও ডিক্রিরচর ইউনিয়নের যাতায়াতসহ মালামাল পরিবহন করে থাকে চরাঞ্চলের বসবাস করা সাধারণ মানুষ গুলো।

কবিরপুর চর থেকে আসা রাকিব-লাভলী দম্পত্তি জানান, সরকারি নির্ধারিত ভাড়া ১০ টাকা হলেও ক্রমানয়ে ২০, ৩০ টাকা হারে নিলেও সেটা এখন যাত্রীদের পকেট থেকে নেওয়া হচ্ছে ৫০টাকা করে।
তিনি জানালেন, আমার স্ত্রীকে গাইনি ডাক্তার দেখাতে শহরের নিয়ে যাচ্ছি, আমাদের যাতায়াত খরচই লাগছে হাজার টাকার মতো। আমরা চরের মানুষ স্বল্প আয়ের।
পদ্মা বেষ্টিত এই চরাগুলোতে বসবাসকারি একজন মানুষকে শহরের নিত্য প্রয়োজনে আসা-যাওয়া করতে হলে বাড়ি থেকে বের হয়ে ঘোড়ার গাড়ি, মোটারসাইকেল, নৌকা ভাড়া, অটোভাড়া দিতে আশা যাওয়ায় জন্য গুনতে হয় তাদের সাড়ে ৩শ টাকার বেশি। মাত্র ১০/১২ কিলো মিটার এই যাত্রা পথের জন্য এমন অধিক ভাড়া দিতে হিমসীম খাচ্ছেন সুবিধা বঞ্ছিত মানুষ গুলো।
পদ্মার ৩৮ দাগের বাসিন্দা গফুর শেখ। তিনি গবাদি পশু পালন করে জীবীকা নিরবাহ করেন । প্রতিদিন তাকে দুধ বিক্রয় করতে শহরের আসতে হয়।
তিনি জানালেন, দুধ বেচে যা পাই তার অধের্কর মতো চলে যায় যাতায়াতে। আগে এমন হতো না, ১০ টাকায় নাও ( নৌকা) পাড় হতাম। চরের মানুষের এই সমস্যার বিষয়টি সরকারের দেখা উচিত।

পদ্মার এই দূর্গম চরের মানুষে জীবিকার অন্যতম মাধ্যম কৃষি কাজ, পশু পালন ও মাছ ধরা। স্বল্প আয়ের এই মানুষগুলোর শহরের যাতায়াতের এমন ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ যাত্রীরা।

নাম প্রকাশ না শর্তে স্কুল শিক্ষক জানালেন ‘চরাঞ্চলে যারা বসবাস করে তারা স্বল্প আয়ের মানুষ, নিজেদের পন্য বা স্বাস্থ্য সেবা নিতে শহরের যাতায়াতের জন্য এতো অধিক ভাড়া আমাদের উপর জুলুম। সরকারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।’

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী জানান, শহর তলীর পদ্মা নদীর সিএন্ডবি বন্দরের টেপুরাকান্দি ও ধলার মোড় ঘাটে ইঞ্জিন চালিত নৌযানে সরকার নির্ধারিত একমুখী ভাড়া প্রাপ্ত বয়স্ক মানুষ ১০ টাকা, গরু ৫০টাকা, ছাগল ১০টাকা, মালামাল পরিবহন প্রতিমন ২টাকা মূল্য হারে ইজারার টেন্ডারে অংশ নিয়ে ঘাট দুটি ইজারা পান মো: ফজল মোল্লা ও শেখ আমানত।
নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান তোফাজেল হোসেন বলেন, সদর উপজেলার এই ঘাট দুটতে সরকার নির্ধারিত নৌকা ভাড়ার চার্র্ট না থাকায় ইচ্ছে মত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। নৌ পথের যাত্রী, মালামাল, গরু ছাগলসহ কোন পন্যের টোল বা ভাড়া কত টাকা সেটির একটি মূল্য তালিকা টাঙানোর দাবি এখানকার মানুষের ।

পদ্মার খেয়া ঘাটের ইজারাদারের প্রতিনিধি রুবলে মীর এই প্রসঙ্গে বলেন,
“অধিক মূল্যে ইজারা নেওয়া, তেল, মবেল, মজুরীসহ সকল জিনিসের দাম বৃদ্ধির কথা বলে ভাড়া বাড়ানো ছাড়া তাদের উপায় নেই।

পদ্মার চরাঞ্চলের মানুষের যাতায়াতে ভোগান্তির বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, “ঘাটে যাত্রীদের যাতায়াত ভাড়া বেশি নেওয়া ও কোন ধরণের ভাড়া বা টোল নির্ধানের চার্ট না থাকায় দ্রুত সরকার নির্ধারিত ভাড়া আদায়সহ ঘাট এলাকায় টোল চার্র্ট টানানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া ইজারায় উল্লেখিত শর্র্ত ভঙ্গ করলে তাদের ইজারা বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহনের করা হবে।”

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati