1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
অনন্য নজির ফরিদপুরের দুই ইউএনও এর- খাল খনন শেষে দুই উপজেলা থেকে সরকারি কোষাগারে ফেরত গেল এক কোটি টাকার উপরে ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ বোয়ালমারীতে গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত ভূমি কর্মকর্তা, ‘ঘুষ নয়, ধারের টাকা’ দাবি অভিযুক্তের ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১ ফরিদপুরে খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ভবনের উদ্বোধন প্রতিবন্ধী ধর্ষণ মামলায় ধর্ষক কারাগারে অপর মামলায় ধর্ষক পলাতক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন‌ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরের সদরপুরে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি কোমরপুর স্কুলিয়ান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিরোনাম :

ফরিদপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্কিষীতে বঙ্গবন্ধুর পরিবারের কারো নাম ভাঙিয়ে অন্যায়কারীদের আওয়ামী লীগ করতে দেওয়া হবে না

  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৩৮৩ Time View

ফরিদপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্কিষীতে
বঙ্গবন্ধুর পরিবারের কারো নাম ভাঙিয়ে অন্যায়কারীদের আওয়ামী লীগ করতে দেওয়া হবে না

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারের কারো নাম ভাঙিয়ে অন্যায়কারীদের আওয়ামী লীগ করতে দেওয়া হবে না। তিনি আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের কবি জসীমউদ্দিন হলে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিপুল ঘোষ বলেন, ফরিদপুরের পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের জন্য এলাকাবাসী মানববন্ধন করেছে। দেশের জাতীয় পত্রিকাগুলোতে শেখ কামাল স্টেডিয়ামের নামে অবৈধ বালু উত্তোলনের নিউজ ছাপা হয়েছে। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক বলেছেন যে তার বালু উত্তোলনের জন্য নাকি

মৌখিক অনুমোদ আছে। কিন্তু সদর উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, “এটা কোন বালু মহাল না। এখানে অনুমোদন দেওয়ার কোন সুযোগ নেই।” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা তার পরিবারের কোন সদস্যর নাম ব্যবহার করে কোন প্রকার অবৈধ কাজ করতে দেওয়া যাবে না। কথায় কথায় যারা নিজের স্বার্থ হাসিলে বঙ্গবন্ধু পরিবারে সদস্যদের নাম ব্যবহার করে সুবিধা নিতে চায়, তাদের আওয়ামী লীগ করতে দেওয়া হবে না।
পৌর আওয়ামী লীগের সভাপতি মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে সভায় বিপুল ঘোষ আরো বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ রাসেল কমপ্লেক্স এর নামেও জমি দখল করে রেখেছেন। জমির মালিকেরা আমার কাছে এসেছিল। তাদের আমি পুলিশের কাছে যেতে বললে তারা বলে উঠলে পুলিশের কাছে অভিযোগ দিলে তো প্রান হারাতে হবে। শামিম নাকি তাদের বাঁচতে দিবে না। এই হল আওয়ামী লীগের সভাপতির অবস্থা, এ কেমন সন্ত্রাস।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের

উপদেষ্টা ও হা-মীম গ্রæপের কর্ণধার এ.কে. আজাদ বলেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগের ৭৪ বছরের গৌরবময় ইতিহাসের স্বাক্ষী আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা দীর্ঘায়ু কামনা করছি এজন্য যে, তিনি এমন একজন নেতা যিনি কিনা এদেশের মানুষের মুক্তির জন্য কর‌্যানের জন্য দিনের ১৬-১৮ ঘন্টা কাজ করেন। প্রধানমন্ত্রী আজ বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে মধ্যম আয়ে দেশে উন্নীত করেছেন। আজ মানুষের কাছে শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আমাদের শেখ হাসিনার আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
পৌর আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন বাপ্পির স ালনায় এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা আইভী মাসুদ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত তানিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, এ্যাড. শহিদুল

ইসলাম বাবুল, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ টি এম জামিল তুহিন, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, কোতয়ালী ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ শাহিন।
সভা শেষে ৭৪ পাউন্ডের কেক কেটে আওয়ামী লীগের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্কিষী পালন করেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati