1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সে আগুন লেগে  ৭ জন নিহত- আহত ১

  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৪১৬ Time View

ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সে আগুন লেগে  ৭ জন নিহত- আহত ১

ভাঙ্গা  প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা- মাওয়া – ঢাকা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার উপর  অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে  মর্মান্তিকভাবে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মৃতদেহ পুড়ে অঙ্গার হয়ে যায়। অ্যাম্বুলেন্সের চালককে আহতাবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করা হয়েছে। শনিবার ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরএক্সপ্রেসওয়ে প্রায় দুই ঘন্টা যাবত যান চলাচল বন্ধ থাকে। কি কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন লেগে যায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি নিয়ন্ত্রণ হারিয়ে এপ্রোচের সাথে ধাক্কা লাগে এবং আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।  সিলিন্ডার বিস্ফোরণের কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায় বলে ধারনা করা হচ্ছে।ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন ওই অ্যাম্বুলেন্সের যাত্রীরা । পথিমধ্যে মালিগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়।

ভাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো : আবু. জাফর বলেন, সকাল ১০টা ৫৫ মিনিটে তারা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌছান। তবে তার আগেই ভস্মীভূত অ্যাম্বুলেন্সের যাত্রীরা পুড়ে অঙ্গার হয়ে যায়। সম্ভবত ৬ জন যাত্রী ছিলেন। সকলেই মারা গেছেন। আমরা লাশ সনাক্তের চেষ্টা চালাচ্ছি। এদিকে ঘটনাস্থলে এসে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। লাশগুলো পুড়ে নাড়িভুড়ি বেরিয়ে হাড়গুলো শুধু  অবশিষ্ট রয়েছে। লাশের পড়া গন্ধে চারদিকে ছড়িয়ে পড়েছে।এর মধ্যে ১ জন শিশুর লাশ রয়েছে বলে ধারনা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী জীবন নামে এক রেল শ্রমিক জানান, হাঠাৎ করে এম্বুলেন্সটি সজোরে ধাক্কা লেগে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা এগিয়ে যাই।কিন্তু আগুনের তাপে নিকটে যাইতে পারিনি। মুহূর্তেই যাত্রীরা পুড়ে মারা যায়।কোন চিহ্নই নাই।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati