1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ফরিদপুরে কাঁচা মরিচের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৪৩৫ Time View
ফরিদপুরে কাঁচা মরিচের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান
নিজস্ব  প্রতিনিধি:
অনিয়ন্ত্রিত দাম রোধে ও মরিচের দাম সহনীয় পর্যায়ে রাখতে ফরিদপুরের মধুখালীতে কাঁচা মরিচের বাজারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (০৩ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলার মধুখালী বাজারে এ অভিযান চালানো হয়।
এসময় আড়তে কাঁচা মরিচের অধিক দাম রাখা, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা এবং মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মেসার্স জান্নাত ভান্ডারকে ২০০০ টাকা ও মেসার্স মোল্যা ট্রেডার্সকে ২০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
একই সময়ে সেখানকার চিনির দোকানেও অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। সেখানে, চিনির দাম ধার্য্যমূল্য থেকে বেশি রাখায় মেসার্স সুধর্ন্য স্টোরকে ৫০০০ টাকা ও মিষ্টি জাতীয় পণ্য উৎপাদনে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করায় গণেষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০০০ টাকা এবং সাহা মিষ্টান্ন ভাণ্ডারকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এসময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান, মধুখালী উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ফয়েজ মো. ফিরোজ সহ জেলা পুলিশের ১টি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati