1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

ফরিদপুরে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২০ জন

  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩৭৭ Time View

ফরিদপুরে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২০ জন

নিজস্ব  প্রতিনিধি :
ডেঙ্গু বিষয়ে সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার ফরিদপুর জেনারেল হাসপাতাল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সচেতন প্রচারণা চালান ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান।
এদিকে ফরিদপুরে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২০ জন। এ নিয়ে গত জানুয়ারি থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৫ জন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সুত্রে এ তথ্য জানা গেছে। তবে ফরিদপুরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হলেও কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।
ফরিদপুরে নতুন করে যে ২০জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তার মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১১, ফরিদপুর জেনারেল হাসপাতালে ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন করে ৬জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।

ফরিদপুরে গত জানুয়ারি থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৫জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯০ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। বাকি ৬৫ জনের চিকিৎসা চলছে।
চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকলে কলেজ হাসপাতালে ৪৪, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, ফরিদপুর জেনারেল হাসপাতাল ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন করে ১০ জন এবং মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জনের চিকিৎসা চলছে।
এদিকে মঙ্গলবার দুপুর ১২টা থেকে ফরিদপুরের সিভিল সার্জনের নেতৃত্বে ফরিদপুর জেনারেল হাসপাতাল চত্বর ও বিভিন্ন ওয়ার্ডে এবং পরে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু বিষয়ক সচেতনতা করে মাইকিং করা হয়। পাশাপাশি বিতরণ করা হয় লিফলেট।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা গনেশ কুমার আগরওয়ালা, সিভিল সার্জনের কবার্যালয়ের মেডিকেল কর্মকর্তা আল আমিন সারোয়ার, জেলা মেডিকেল সার্ভিলেন্স কর্মকর্তা এ কে এম আহসানুজ্জামান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ন‚রুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম প্রমুখ।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর বলেন, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে আছে। শঙ্কিত হওয়ার মত পরিস্থিতি এখন পর্যন্ত উদ্ভব হয়নি। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। তিনি বলেন গত জানুয়ারী থেকে আজ (মঙ্গলবার) পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হয়নি।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati