1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

ফরিদপুরে দুর্ধর্ষ ডাকাতি, লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ৬

  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩৮৭ Time View

ফরিদপুরে দুর্ধর্ষ ডাকাতি, লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর শহরের বাখুন্দা বাজারের নৈশ্য প্রহরীদের বেঁধে দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় লুণ্ঠিন মালামালসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান তাদের গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- শরীয়তপুরের পালং থানার চরগাজীপুর এলাকার কাজল দেবনাথ (৪৭), একই জেলার গোসাইরহাট থানার রানীসার এলাকার শহিদ ওরফে আবুল (৩৮), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুড়িপাড়া এলাকার আনোয়ার হোসেন ওরফে ফজো বেপারী (৭০), মুন্সিগঞ্জের লৌহজং থানার দক্ষিণ হলদিয়া এলাকার এমারত হোসেন (৪০), কুড়িগ্রামের খাউরার পাড় এলাকার সাইদুল সরকার (২৭) ও ঢাকার দোহার থানার মেঘুলা এলাকার উজ্জল দাস (৩৮)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, গত রবিবার (০৯) জুলাই যশোরের বেনাপোল থেকে প্রথমে কাজল দেবনাথকে গ্রেফতার করা হয়। পরেরদিন তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হলে সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয় কাজল দেবনাথ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে ঢাকার কদমতলী এলাকা থেকে উজ্জল দাস (৩৮) এবং মুন্সিগঞ্জের শ্রীপুর থেকে শহিদ ওরফে আবুল, আনোয়ার হোসেন ও এমারত শেখ, সাইদুল সরকারকে গ্রেপ্তার করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে এমারত শেখ ও সাইদুলের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ও উজ্জল দাসের নিকট হতে লুণ্ঠিত অলংকারের মধ্যে ৮ আনা ওজনের গালানো স্বর্ণের বার এবং ২০ ভরি রূপা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা ফরিদপুর শহরের বাখুন্ডা বাজারে ডাকাতির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ফরিদপুরের কোতয়ালী থানার এসআই জব্বার ও কনস্টেবল হিমেল এ অভিযানে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এর আগে গত ৩ জুলাই দিবাগত রাতে রাজধানীর শ্যামপুর, লালবাগ, কামরাঙ্গীরচর, শ্যামলী, দক্ষিণ কেরাণীগঞ্জ ও মাদারীপুর এলাকায় র্যাব ও পুলিশ মিলে যৌথ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করে।
প্রসঙ্গ, গত ২৭ মে রাতে গভীর রাতে ফরিদপুর শহরের বাখুন্ডা বাজারের নৈশ্য প্রহরীদের বেঁধে মারধর করে জুয়েলারি সহ বেশকয়েকটি দোকানের বিপুল পরিমান মালামাল লুট করে। চারটি ডাকাতদলের ২০ থেকে ২৫ জন এতে অংশ নেয়।
ওই ঘটনায় ডাকাতি হওয়া দোকানের মালিকরা বাদি হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১১৪, তারিখ- ২৯ মে ২০২৩।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati