1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ফরিদপুরে সালথায় অনুষ্ঠিত হয়েছে আবহমান গ্রাম-বাংলার ঘুড়ি উৎসব

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৪০৯ Time View
ফরিদপুরে সালথায় অনুষ্ঠিত হয়েছে আবহমান গ্রাম-বাংলার ঘুড়ি উৎসব
নিজস্ব প্রতিনিধি
“ঘুড়ি উৎসবের আনন্দে এবার মেতে উঠবে সবাই” এ স্লোগানকে ধারণ করে ফরিদপুরের সালথায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ ঘুড়ি উৎসবের আয়োজন করেন।
শুক্রবার (১৪ জুলাই) বিকাল ৪ টায় সালথা উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহ্উদ্দিন আইয়ূবী, সালথা থানার ওসি শেখ মো. সাদিক, সালথা উপজেলা আ’লীগের সাধারণ ফারুক উজ্জামান ফকির মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম,  প্রমূখ।
এ উৎসবে শতাধিক ঘুড়ি উড়ানো হয়েছে আকাশে। শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকার, আকৃতি ও রং-বেরঙের ঘুড়ি নিয়ে অংশ নেন। নানা আকৃতির ঘুড়ির মধ্যে ছিল মাছ, ঈগল, প্রজাপতি, লেজযুক্ত ঘুড়ি প্রভৃতি। উৎসব দেখতে শত শত মানুষের ঢল নামে।
সালথা উপজেলা পরিষদ মাঠের আকাশ বিভিন্ন রং ও আকৃতির ঘুড়িতে নৈসর্গিক রুপ ধারণ করে। বিকাল থেকে  সন্ধ্যা পর্যন্ত শত শত ঘুড়ি আকাশে উড়তে দেখা যায়। এছাড়াও শত শত মানুষের পদচারণায় স্থানটি দারুণভাবে উপভোগ্য হয়ে ওঠে।
——

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati