1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

ফরিদপুরে অস্ত্র ও লুণ্ঠিত মালামাল সহ গ্রেফতার ৬ ডাকাত

  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৩৬৩ Time View

ফরিদপুরে অস্ত্র ও লুণ্ঠিত মালামাল সহ গ্রেফতার ৬ ডাকাত

নিজস্ব  প্রতিনিধি:

খাবার কিংবা টিউবওয়েলের পানির সাথে চেতনা নাশক ওষুধ মিশিয়ে বাড়ির সকলকে অজ্ঞান করে মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় এক নারী সহ ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের নিকট হতে ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম এবং অস্ত্র ও গোলাবারুদ ছাড়াও নগদ টাকা ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৮ বরিশাল ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যরা হলেন, মো. শহিদুল মোল্যা (৩১), মো. হাদি ইকবাল (৩৪), মো. বেলায়েত হোসেন (৩৫), নিশাদ মোল্লা (৪০), রিপন ফকির (৩৩) ও সেলিনা আক্তার (২৫)।

তাদের নিকট হতে একটি ওয়ান শুটার গান, ২টি কার্তুজ, ৬৩ হাজার ৮শ’ টাকা, ১১টি মোবাইল ছাড়াও স্বর্ণালংকার, গ্রাউন্ডিং মেশিন ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম (চাকু, হাতুড়ি, রেঞ্জ ও রামদা) উদ্ধার করা হয়।

র‍্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান প্রেস ব্রিফিংয়ে বলেন, ফরিদপুরের কানাইপুর তেঁতুলতলায় জনৈক মোশাররফ হোসেনের বাড়ির সকলকে চেতনানাশক ওষুধের মাধ্যমে অচেতন করে মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

তিনি বলেন, সংঘবদ্ধ এই ডাকাতেরা বেশ কিছুদিন ধরে এভাবে একাধিক ডাকাতি সংঘটিত করে। এ প্রেক্ষিতে তাদের আটকের জন্য বিশেষ কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় তাদের আটক করা হয়।

তিনি জানান, ডাকাতির আগে এরা ঘটনাস্থল রেকি (পর্যবেক্ষণ) করে আসে। এরপর সুবিধামতো কারো বাড়ির টিউবওয়েলের পানিতে বা খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করে মালামাল লুট করে পালিয়ে যায়।

এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় খুনসহ ডাকাতি, দস্যুতা ও চুরির মামলা রয়েছে। এরমধ্যে নিশাদ মোল্লার বিরুদ্ধে ৮টি, রিপন ফকিরের বিরুদ্ধে ৩টি, শহিদুল মোল্লার বিরুদ্ধে বিরুদ্ধে ২টি, হাদি ইকবালের বিরুদ্ধে ৩টি ও বেলায়েতের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati