1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

বস্তায় মিললো মানুষের খুলি-হাড়, ৬ মাস পর রহস্য উদঘাটন

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩৬৬ Time View

বস্তায় মিললো মানুষের খুলি-হাড়, ৬ মাস পর রহস্য উদঘাটন

ফরিদপুরের মধুখালী উপজেলার চন্দনা-বারাশিয়া নদীর পাড়ে সরদারপাড়া কালীমন্দিরে পাশে পাওয়া মানুষের খুলি ও হাড়ের রহস্য উদঘাটন করেছে পিবিআই।

মঙ্গলবার (২৫ জুলাই) এস আই (নিরস্ত্র) রামপ্রসাদ ঘোষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০২২ সালের ২৬ ডিসেম্বর একটি সাদা প্লাস্টিকের বস্তায় মানবদেহের মাথার খুলিসহ ৭০ পিস হাড় উদ্ধার করে পুলিশ। এরপর এ ঘটনায় মধুখালী থানার উপ পরিদর্শক সৈয়দ তোফাজ্জেল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন মধুখালী থানায়।

মামলার পর তদন্তের জন্য আদালত পিবিআইকে নির্দেশ দেন। মামলাটির তদন্তভার এস আই (নিরস্ত্র) রামপ্রসাদ ঘোষের উপর দেন জেলা পিবিআইয়ের পুলিশ সুপার।

তিনি দায়িত্ব পেয়েই অজ্ঞাতনামা খুলি ও হাড়ের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করেন। আশাপুর এলাকার ইতি খাতুন ও মো. আশরাফুল শেখের সঙ্গে সেই ডিএনএর নমুনা মিলে যায়। এতে করে প্রমাণিত হয় যে, অজ্ঞাত মরদেহ আশরাফুল শেখ ও ইতি খাতুন দম্পত্তির সন্তান মুরসালিন।

এরপর তথ্যপ্রযুক্তি সহায়তায় ঘটনার মূল অভিযুক্ত মুরসালিনের সৎ বাবা মো. মিজানুর রহমানকে ২৩ জুলাই মাগুরা জেলার শ্রীপুর থানার ওয়াবদা মোড় এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই।

এ বিষয়ে পিবিআইয়ের ফরিদপুরের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, এ হত্যাকাণ্ডের ঘটনা উদঘাটনের জন্য একটি শক্তিশালী টিম গঠন করা হয়। উক্ত টিম তদন্তকারী কর্মকর্তা এস.আই (নিরস্ত্র) রামপ্রসাদ ঘোষকে সহযোগিতা করে। নিহত মুরসালিনের হত্যাকারী তারই সৎ বাবা মো. মিজানুর রহমানকে ২৩ জুলাই গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আসামি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন ৫ নম্বর আমলী আদালতের বিচারক মো. ফরিদ উদ্দীনের কাছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যহত রয়েছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati