1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ফরিদপুরে ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৪৩০ Time View

ফরিদপুরে ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

নিজস্ব  প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঠিকাদারের বিরুদ্ধে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়া ও কাজে অবহেলার অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক সেখানে অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের বৈঠাখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের অনিয়মের অভিযোগে এ অভিযান চালায় দুদক।

ফরিদপুরের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাজিদ উর রহমানের নেতৃত্বে দুদকের একটি টিম এ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দুদকেরে টিম এলজিইডি ও ভাঙ্গা উপজেলা প্রকৌশলীর নিকট থেকে অভিযোগে উল্লিখিত বৈঠাখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের বিষয়ে তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে অভিযোগ সংশ্লিষ্ট ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করে উপজেলা প্রকৌশলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পায় দুদক।

পরিদর্শনকালে দেখতে পায় ব্রিজটির গর্ডার ও কলাম নির্মাণ করা হলেও স্ল্যাব বসানো হয়নি ও এপ্রোচ রোড নির্মাণ করা হয়নি।

এসময় স্থানীয়রা দুদককে জানায়, পাটাতনের নিচে বাঁশের খুঁটি দ্বারা সেন্টারিং-এর কাজ ভালোভাবে করা হয়নি বলে হঠাৎ পানির চাপে বাঁশের সেন্টারিং ভেঙে পড়ে যায়।

উপজেলা প্রকৌশলী জানান, কাজটি এখনো চলমান আছে এবং চুক্তিপত্রে ২৯/০৬/২০২৩ এর মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও যথা সময়ে কাজ সম্পন্ন হয়নি বলে নতুন করে সময় বৃদ্ধি করা হবে।

অভিযান পরিচালনাকালে ঠিকাদারী প্রতিষ্ঠান ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশনের কেউ উপস্থিত থাকতে উদাসীনতা প্রকাশ করেন। এনফোর্সমেন্ট টিম ব্রিজটির কাজ যথাযথভাবে সম্পন্নকরণের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান ফরিদপুরের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম ।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati