1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ফরিদপুরে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র   হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন  

  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৪৫২ Time View
ফরিদপুরে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র
হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি
বন্ধুর বোনকে রক্ত দিতে সোমবার রাতে বাসা থেকে বের হয়ে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হন রাজেন্দ্র কলেজের অনার্স (বোটানি বিভাগ) তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র (২৩)।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা।
বুধবার সকাল সাড়ে  ১১টায় ফরিদপুর প্রেসক্লাব এর সামনে এই কর্মসূচিতে অংশ নেয় সংগঠনটির নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস সাহা, সুকেশ সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বাপন রাউত, শংকর সাহা, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সদর উপজেলা শাখার সভাপতি কিংকর মিত্র, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চিরঞ্জীব রায়, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, তুষার দত্ত, উৎপল দত্ত প্রমুখ।
এ সময় তারা জোরালো দাবি জানান, অনতিবিলম্বে মেধাবী ছাত্র প্রান্ত মিত্রের হত্যাকান্ডের সাথে জড়িত দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে না পারলে আরো কঠোর আন্দোলনে যাবে সংগঠনটি।
বক্তারা আরো বলেন, হঠাৎ করেই শান্ত ফরিদপুরে একের পর এক ঘটনার মধ্য দিয়ে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। এই কর্মকান্ড গুলোর সঙ্গে কারা সম্পৃক্ত সঠিক তদন্ত মাধ্যমে খুঁজে বের করতে হবে। আমরা চাই ফরিদপুরবাসী সকলে মিলে শান্তিপূর্ণভাবে বসবাসের পরিবেশ তৈরি করবে প্রশাসন।#

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati