1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

ষড়যন্ত্র বাদ দিয়ে সিরাতুল মুস্তাকিমের পথে আসেন – আব্দুর রহমান

  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৬৫ Time View

ষড়যন্ত্র বাদ দিয়ে সিরাতুল মুস্তাকিমের পথে আসেন – আব্দুর রহমান

নিজস্ব  প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে নির্বাচন ভন্ডুলের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে বলেছেন, সিরাতুল মুস্তাকিমের পথে আসেন। আপনাদের যদি এতোই জনপ্রিয়তা থাকে তাহলে নির্বাচনে আসেন। তিনি বলেন, একটি দেশ আমাদের ভিসা দেবেনা বলেছিল। শেখ হাসিনা তাদের বলেছিলেন, আমরাও ২ হাজার মাইল পাড়ি দিয়ে আপনাদের দেশে যাবোনা। এখন তারাও বাঁকা আঙুল সোজা করে নির্বাচনী বয়মে ঢুকেছে।
আজ রোববার বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দী পুরাতন পেট্রোল পাম্প প্রাঙ্গণে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রায়পুর-জাহাপুর আঞ্চলিক আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
এসময় আব্দুর রহমান আরো বলেন, তারা অন্ধকার গলির পথ দিয়ে বাংলার মানুষের ভোটাধিকার ছিনতাই করে ক্ষমতায় আসতে চায়। ২০১৮ সালের নির্বাচনের পরে সংবিধান অনুযায়ী ২০২৪ সালের নির্বাচন হওয়ার কথা। সংবিধান অনুযায়ী দেশে আবার নির্বাচন হোক এটিই সবাই চায়। অথচ বাংলাদেশের একটি রাজনৈতিক দল এই নির্বাচন ভন্ডুল করার জন্য নানাবিধ ষড়যন্ত্র করে চলেছে। তারা ঢাকা শহরের প্রবেশমুখে অবস্থান নিয়ে বর্বরোচিতভাবে অন্ধকার যুগের মতো বাসে আগুন দিয়েছে। সকল যানবাহন ভাংচুর করেছে।
তিনি বলেন, তারা নির্বাচন হতে দিবে না, অথচ ক্ষমতায় আসতে চায়। তাদের লক্ষ্য নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার রাস্তা তথা আরেকটি ওয়ান ইলেভেন তৈরি করা। বাংলাদেশের কিছু জনবিচ্ছিন্ন ব্যক্তিদের দিয়ে অরাজনৈতিক সরকার গঠন করা।
সমাবেশে বক্তব্যকালে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, এই দেশে যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে। এটি বুঝতে পেরে বিএনপি-জামাত আবার দেশে আগুন সন্ত্রাস শুরু করেছে। তিনি ফরিদপুর-১ আসনের সকলকে আব্দুর রহমানের নেতৃত্বে সমবেত হওয়ার আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ বলেন, জননেতা আব্দুর রহমান আওয়ামী লীগের অন্যতম একজন নীতি নির্ধারক। আগামীতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে আপনাদের আর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য কোন মন্ত্রীর দ্বারস্থ হতে হবেনা। তিনি নিজেই মন্ত্রী হবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু।
এসময় ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান সহ অন্যান্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল বহর ও মিছিল সহকারে নেতাকর্মীরা যোগ দেন। একপর্যায়ে আওয়ামী লীগের এ শান্তি সমাবেশ আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের সমর্থনে নির্বাচনী সমাবেশে পরিণত হয়।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati