1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

ফরিদপুরে বাগাট মিষ্টান্ন ভান্ডারসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৯৩ Time View
ফরিদপুরে বাগাট মিষ্টান্ন ভান্ডারসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব  প্রতিনিধি:
ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে মিষ্টির দোকান ও চালের দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক এবং নেজারত ডেপুটি কালেক্টরেট (এন.ডি.সি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।
এসময় শহরের “মেসার্স ইরিনা এন্টারপ্রাইজ” ও “বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডারে” সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করে, বিধি বহির্ভূতভাবে খাদ্যপণ্য গুদামজাত, মজুদ, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধ প্রমাণিত হয়। বিভিন্ন সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করে ওজন কম দেওয়া, বিধি বহির্ভূতভাবে খাদ্যপণ্য গুদামজাত, মজুদ, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে জেলা পুলিশের একটি টিম ও আনসার সদস্যর একটি ব্যাটেলিয়ন টিম সহায়তা করেন।
অন্যদিকে জেলা শহরের ঝিলটুলী এলাকায় হেলমেট না থাকায় দুটি মোটরসাইকেলের চালককে দুই হাজার টাকা জরিমানা করে একই ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৯ ধারায় মেসার্স ইরিনা এন্টারপ্রাইজকে এক লক্ষ টাকা এবং বাগাট রাজ কুমারকে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ত্রিশ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
তিনি আরও বলেন, মেসার্স ইরিনা এন্টারপ্রাইজের লাইসেন্স ছিলনা, এছাড়া ডিসি ফুডের অননুমোদিতসহ নানা অসঙ্গতি পাওয়া যায়। এছাড়া বাগাট মিষ্টান্ন ভাণ্ডারে ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ তারিখ না দেওয়াসহ বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati