1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ফরিদপুরের আলোচিত বরকত-রুবেলসহ ৫ জনের নামে আরেক মানি লন্ডারিং মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৯৪ Time View
ফরিদপুরের আলোচিত বরকত-রুবেলসহ ৫ জনের নামে আরেক মানি লন্ডারিং মামলা
নিজস্ব  প্রতিনিধি:
ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানকে প্রধান আসামি করে ফরিদপুরে একশো কোটি ৫২ লাখ ৭৬ হাজার টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে আরো একটি মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এএইচএম ফোয়াদ, খন্দকার মোশাররফের অত্যন্ত প্রিয়ভাজন দুই সহোদর শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল।
সিআইডির ইন্সপেক্টর মো. নাসিরউদ্দিন বাদি হয়ে বুধবার (০৯ আগস্ট) ফরিদপুরের কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন।
মামলার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, মানিলন্ডারিং প্রতিরোধ দমন আইন ২০১২ (সংশোধনী/২০১৫) এর ৪(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। কোতয়ালী থানার মামলা নং ২৮।
মামলায় অভিযোগ করা হয়, সিদ্দিকুর রহমান সাবেক মন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরের মাধ্যমে ঠিকাদারি কাজে ৩ থেকে ৫ পার্সেন্ট কমিশন নিতেন। খন্দকার বাবরের পরে তিনি এপিএস ফোয়াদ, বরকত ও রুবেলের হেলমেট ও হাতুড়ি বাহিনী ব্যবহার করে কমিশন বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন।
ক্ষমতার দাপটে একচেটিয়া অধিপত্য বিস্তার করে ফরিদপুর চেম্বার অব কমার্স, ফরিদপুর রেল স্টেশনের পাশে বালি ও পাথরের ব্যবসা এবং সিএন্ডবি ঘাট ও টেপাখোলা হাট নিয়ন্ত্রণ করে একশো কোটি ৫২ লাখ ৭৬ হাজার টাকা উপার্জন করেন। সিদ্দিকুর রহমান ব্যতিত এ মামলার অন্যান্য সকল আসামীরা অন্য মামলায় জেল হাজতে রয়েছেন।
প্রসঙ্গত, এর আগে সিআইডি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের অনুসারীদের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের একটি মামলার পরে এপিএস ফোয়াদের নামে মানি লন্ডারিংয়ের আরো একটি মামলা দায়ের করেছে। এরমধ্যে ২ হাজার কোটি টাকার মামলায় ১ম দফায় ১০ জনের নামে এবং দ্বিতীয় দফায় আগের আসামিরা সহ মোট ৪৬ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati