1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

জমি সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের হামলায় কোলের শিশুসহ মাকে নির্যাতন

  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪১০ Time View

জমি সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের হামলায় কোলের শিশুসহ মাকে নির্যাতন

ফরিদপুর প্রতিনিধি : জমি সংক্রান্তের জের ধরে ফরিদপুর সদর উপজেলার বিলমামুদপুর মল্লিক ডাঙ্গী গ্রামের শাজাহান বেপারীর ৩ বছরের কন্যা সন্তান আরোবী ও তার স্ত্রী আন্না বেগম (৩০) কে বেধরক পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ১৪ই আগস্ট সোমবার কোতয়ালী থানায় আহত আন্না বেগম একটি অভিযোগ দায়ের করেছেন। থানার অভিযোগ সুত্র ও বাদির ভাস্যমতে জানা যায়, আন্না বেগমের পিতার তফসিল বর্ণিত পৈত্তিক সম্পত্তি নিয়ে তার চাচা জালাল মল্লিক (৬০) এর সাথে দির্ঘদিন মনোমালিন্য চলিয়া আসিতেছিলো। এমনকি তাদের জায়গা জমি জোর পূর্বক জবর দখল নেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ জালাল মল্লিকের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় ১৪/০৮/২০২৩ তারিখ সকাল আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় আন্না বেগমের বসত বাড়ির উত্তর পাশে থাকা জমির মধ্যে লাঙ্গল দিয়ে চাষাবাদ করিতে গেলে আন্না বেগম জমিতে চাষাবাদ করিতে নিষেধ করে। উক্ত জমি বাদিপক্ষের চাষাবাদ জমি। যাহা বাদিপক্ষের দখলে রয়েছে। এ সময় জালাল মল্লিক ও তার দুই ছেলে আকাশ মল্লিক (২৬) এবং হাসিবুল মল্লিক (২২) মিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ এলোপাতারিভাবে পিটাইয়া বাম পা ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এ সময় জালালের হাতে থাকা গুলতি দিয়ে আন্না বেগমের কোলে থাকা শিশু কন্যা সন্তান আরোবী (৩) বুকে গুলতি দিয়া আঘাত করে জখম করা হয়। এ সময় আহতদের ডাকচিৎকার শুনিয়া আশপাশের লোকজন আগাইয়া আসিলে উক্ত বিবাদীগণ পরবর্তীতে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আন্না বেগম ও তার শিশু কন্যা সন্তান আরোবীকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আন্না বেগম উক্ত হামলাকারিদের বিরুদ্ধে সঠিক বিচার দাবি করেছেন। আনিত অভিযোগের বিষয়ে জালাল এর সাথে একাধীকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা অভিযোগ বিষয়ের দায়িত্ব পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati