1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান সদরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুশইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ ফরিদপুরে গুরুত্বপূর্ণ কেপিআই ও পুলিশ ইউনিট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী  বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে এনসিপি নেতাকে অবরুদ্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ; পুলিশি হেফাজতে ফরিদপুরে সাড়ে ৭ কিঃ মিঃ সড়ক ও ৩টি ব্রীজের নির্মাণকাজ শেষ পর্যায়ে; সুফল পাবেন ৪০ গ্রামের মানুষ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
শিরোনাম :

ফরিদপুরে চালককে হত্যা করে ইজাবাইক ছিনতাই: দুই হত্যাকারী গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৯৬ Time View

ফরিদপুরে চালককে হত্যা করে ইজাবাইক ছিনতাই: দুই হত্যাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান তাদের গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, এ হত্যার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে মাদারীপুরের শিবচর উপজেলার রাজাচর গ্রামের মো. আজিজুল মুন্সী (৩২) ও একই উপজেলার শরীফকান্দি গ্রামের মো. হৃদয় মাতুব্বরকে (২৫) গ্রেপ্তার করা হয়। বুধবার (২৩ আগস্ট) রাতে ঢাকা ও শিবচর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর গত ২৫ জানুয়ারি ভোরে ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের রহমতউল্যাহ মাতুব্বরের কান্দি গ্রামে আড়িয়াল খা নদের পাড়ের একটি সরিষা ক্ষেত থেকে শাহজাহান বেপারী (৪০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি নিহতের চাচাতো ভাই আক্কাস আলী বাদী হয়ে ‘অজ্ঞাতনামা আসামীরা গলায় গামছা ও মাফলার দিয়ে পরিকল্পিতভাবে শ্বাস রোধ করে লাশ গুম করার দায়ে’ একটি হত্যা মামলা দায়ের করেন ফরিদপুরের সদরপুর থানায়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ২৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই দুই ব্যাক্তিসহ মোট তিনজন শাহজাহানের ইজিবাইকটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরার জন্য ভাড়া নেন। রাত দেড়টার দিকে তারা ফরিদপুরের সদরপুরের চরমানাইর ইউনিয়নের রহমতউল্যাহ মাতুব্বরের কান্দি গ্রামে আড়িয়াল খা নদের পাড়ে একটি সরিষা ক্ষেতে নিয়ে গলায় গামছা ও মাফলার পেচিয়ে ইজিবাইক চালক শাহজাহানকে হত্যা করে তার ইজি বাইকটি নিয়ে চলে যায়। পরে হত্যাকারীরা ইজিবাইকের ৫টি ব্যাটারি খুলে একটি রিক্সা ভ্যানে করে ভাঙ্গা জামে মসজিদ সংলগ্ন জনৈক আব্দুল শেখের ব্যাটারির দোকানে ২০ হাজার টাকায় বিক্রি করে। ইজিবাইকটি গোপালগঞ্জের মুকসুদপুরের ফতেপট্টি এলাকা থেকে উদ্ধার করে। পুলিশ গত ৮ ফেব্রুয়ারি ব্যাটারি ক্রেতা আব্দুল শেখকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

এসপি জানান, ব্যাটারি ক্রেতা আব্দুল শেখের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৩ আগস্ট ঢাকা ও শিবচরে অভিযান চালিয়ে মো. আজিজুল মুন্সী ও মো. হৃদয় মাতুব্বরকে গ্রেপ্তার করে। ভ্যান চালক মুকসুদপুরের ফতেপট্টি আয়নাল শেখ আসামিদের সনাক্ত করে। আসামিরা তার রিক্সা ভ্যানে করে ইজি বাইকের ব্যাটারি ফরিদপুরের ভাঙ্গায় এনে বিক্রি করেছিলেন।

পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, মো. আজিজুল মুন্সী ও মো. হৃদয় মাতুব্বরকে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে আদালতে সোপর্দ করা হয়। তারা এ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি না দিলে তাদের রিমান্ডের আবেদন জানানো হবে।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহান শাহ, ট্রাফিক পরিদর্শক (টিআই) তুহিন লস্কর, সদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ, এ মামলার তদন্তকারী কর্মকর্তা সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati