1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’-এর নামে নতুন করে চাঁদাবাজি শুরু: দুই সংগঠনের পকেটে যাচ্ছে ৬০ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ‌ সেকেন্দার মল্লিকের ‌ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ ফরিদপুরে বিষখাইয়ে কৃষককে হত্যা: আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কেঁদে ভাসালো স্ত্রী- ‘যারা আমারে বিধবা করেছে তাঁদের যেন ফাঁসি হয়’ ভাঙ্গায় শিশু-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ
শিরোনাম :

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৫ Time View
ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা পূজা উদযাপন
পরিষদের আয়োজনে ১লা সেপ্টেম্বর
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে   শহরের শ্রীধাম শ্রীঅঙ্গন প্রাঙ্গণে এ
সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক সহ সনাতন ধর্মাবলম্বী নেতা-কর্মীরা মিছিল ও শোভাযাত্রা করে এই সম্মেলনে আসতে শুরু করেন।
সম্মেলনের প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেদমন্ত্র- গীতা পাঠ ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
সম্মেলনের শুরুতে আশীর্বাদক হিসাবে ধর্মীয় বক্তব্য রাখেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী।
ফরিদপুর জেলা পূজা উদযাপন
পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সি.আই.পি) এর সভাপতিত্বে, সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী জে.এল ভৌমিক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার এবং উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক শ্রী বাসুদেব ধর।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শুভাশিষ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে, মহিলা বিষয়ক সম্পাদক ড. ছায়া ভট্টাচার্য, গণসংযোগ সম্পাদক এ্যড. বিনয় ঘোষ, সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী রায়, সদস্য মিহির হাওলাদার, সদস্য ধ্রুব কুমার লস্কর, সদস্য মিহির কান্তি ঘোষাল, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী শ্যামল কুমার ব্যানার্জী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শ্রী সুবল চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা,  চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ব্যাবস্থাপনা পরিচালক সুধীর চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ননী গোপাল রায়।
পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে
ড. যশোদা জীবন দেবনাথ (সি.আই.পি) কে সভাপতি এবং সহ-সভাপতি পদে ও বিধান কুমার সাহাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা হয়। এই কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবে।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati