1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ফরিদপুরে কোদাল দিয়ে দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা: ঘাতক আকাশ আটক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন ফরিদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, আহত ১ — মানসিক ভারসাম্যহীন যুবক পলাতক ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ মোল্লা গ্রেপ্তার ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে জেলের বর্শিতে আটকা পড়েছে মিঠা পানির কুমির ফরিদপুরে নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলামের যোগদান মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌ অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ফরিদপুরে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: নতুন ৯ রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৫৫৫
শিরোনাম :

ফরিদপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ অবিলম্বে খালেদা জিয়া ও মোনায়েম মুন্নার মুক্তি দিন – মাহবুবুল হাসান পিংকু

  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬২ Time View

ফরিদপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
অবিলম্বে খালেদা জিয়া ও মোনায়েম মুন্নার মুক্তি দিন – মাহবুবুল হাসান পিংকু

নিজস্ব প্রতিনিধি
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণের দাবি আদায়ের রাজনীতি করার কারণে বর্তমান সরকার তাকে মিথ্যা মামলায় কারাগারে অন্তরীণ করে রেখেছে। খালেদা জিয়ার রাজনীতি করার কারণে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না সহ বিএনপি ও সহযোগী সংগঠনের লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তি দাবিতে আজ শুক্রবার বিকেলে ফরিদপুরে যুবদলের এক বিশাল বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি অবিলম্বে খালেদা জিয়া ও মোনায়েম মুন্নাকে মুক্তি দাবি করেন।
এর আগে শহরের ব্রহ্মসমাজ সড়ক থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলীপুরের গোরস্থান জামে মসজিদের পাশে মার্কেটের সামনে সমাবেশ করে।
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের ফরিদপুর বিভাগীয় সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক এমটি আকতার টুটুল। সভা সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এসময় ফরিদপুর মহানগর বিএনপির কাইয়ুম মিয়া, জেলা জাসাসের আহ্বায়ক সৈয়দ রাশেদুল আলম তুহিন, সদস্য সচিব আরিফুল ইসলাম বকু, জেলা যুবদলের সহ-সভাপতি আরমান মিয়া, মাইদুল ইসলাম কাকন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম টুটুল, তাতী দলের শাহেদা বেগম সহ বিএনপি, যুবদল ও জাসাস সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati